আইসিডিএস কর্মী ও আঙ্গনওয়াড়ি সহায়িকাদের সম্মানে তৃণমূলের সভা, উপস্থিত রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ:পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস আইসিডিএস কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা ও রায়গঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেস আশা ও আঙ্গনওয়াড়ি শাখার সহযোগিতায় শুক্রবার ১৩ নং ও ১৪ নং কমলাবাড়ী অঞ্চলে অনুষ্ঠিত হলো এক গুরুত্বপূর্ণ সভা।সভায় আইসিডিএস কর্মী ও আঙ্গনওয়াড়ি সহায়িকাদের ভূমিকা, দায়িত্ব ও সামাজিক অবদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

শিশু ও মাতৃসুরক্ষা থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্ম গঠনে তাঁদের নিষ্ঠা, পরিশ্রম ও আত্মত্যাগের কথা বিশেষভাবে তুলে ধরা হয়।সভায় উপস্থিত থেকে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন, “আইসিডিএস কর্মী ও আঙ্গনওয়াড়ি সহায়িকারা সমাজের তৃণমূল স্তরে দাঁড়িয়ে যে নিরলস পরিষেবা দিয়ে চলেছেন, তা সত্যিই অনুকরণীয়। তাঁদের কাজের উপর নির্ভর করেই আগামী প্রজন্ম সুস্থ ও সুরক্ষিতভাবে বড় হয়ে উঠছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্য সরকার সবসময় আঙ্গনওয়াড়ি কর্মীদের মর্যাদা, সম্মান ও অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।”তিনি আরও জানান, আঙ্গনওয়াড়ি কর্মীদের ন্যায্য দাবি ও সম্মান নিশ্চিত করতে তৃণমূল কংগ্রেস ভবিষ্যতেও তাঁদের পাশে থাকবে এবং সমাজ ও উন্নয়নের পথে আরও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা হবে।সভায় উপস্থিত তৃণমূল নেতৃত্ব ও সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়—“আঙ্গনওয়াড়ি কর্মীদের সম্মানই আমাদের অঙ্গীকার।”
