খেটে খাওয়া মানুষের মুখে হাসি আনছে বিকশিত ভারত—১২৫ দিনের কাজের গ্যারান্টিকে সামনে রেখে রায়গঞ্জে গ্রামীণ সভায় সাংসদ কার্তিক চন্দ্র পাল
তন্ময় চক্রবর্তী :– কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের নেতৃত্বে বিকশিত ভারত রোজগার গ্যারান্টি ও আজীবিকা মিশন গ্রামীণ জিবি প্রকল্পে ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের গ্যারান্টি চালু হওয়াকে ঐতিহাসিক সাফল্য বলে উল্লেখ করলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। এই সাফল্যকে সামনে রেখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এ গ্রামীণ মহিলা ও পুরুষদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার সাধারণ খেটে খাওয়া মানুষের কথা ভেবেই একের পর এক জনমুখী সিদ্ধান্ত নিচ্ছে।

১২৫ দিনের কাজের গ্যারান্টি গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করবে এবং গরিব পরিবারগুলোর জীবনে স্থায়ী সুরক্ষা দেবে। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকার মহিলা ও পুরুষ উভয়েরই রোজগারের সুযোগ বাড়বে।সাংসদ আরও বলেন, বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নের মূল ভিত্তি হলো গ্রাম। গ্রামকে শক্তিশালী করতে পারলেই দেশ এগিয়ে যাবে। কাজের নিশ্চয়তা, আয় বৃদ্ধি এবং আত্মনির্ভরতার পথে গ্রামীণ মানুষকে এগিয়ে নিয়ে যাওয়াই এই প্রকল্পের মূল লক্ষ্য।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি নেতা তথা প্রাক্তন জেলা পরিষদের সদস্য কমল সরকার। তিনি বলেন, মোদী সরকারের এই সিদ্ধান্ত গ্রামীণ সমাজে এক নতুন আশার আলো জ্বালিয়েছে। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে দাবি ছিল, তা বাস্তবায়িত হওয়ায় মানুষ স্বস্তি পাচ্ছে।সভাকে ঘিরে গ্রামীণ মহিলা ও পুরুষদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বহু মানুষ সাংসদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রকল্পের সুফল সম্পর্কে বিস্তারিত জানতে আগ্রহ প্রকাশ করেন। গোটা সভা জুড়ে বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারতের বার্তাই ছিল মূল সুর।





