লক্ষীর ভাণ্ডার ও আশা কর্মীদের ভাতা বৃদ্ধি—মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে করণদিঘীতে তৃণমূলের বিশাল শক্তি প্রদর্শন

উত্তর দিনাজপুর, করণদিঘী:লক্ষীর ভাণ্ডার প্রকল্প-সহ আশা কর্মীদের ভাতা বৃদ্ধি এবং রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পে আর্থিক সহায়তা বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক বিশাল রেলি ও জনসভা অনুষ্ঠিত হলো।এদিন করণদিঘী হাইস্কুল মাঠ থেকে শুরু হয়ে করণদিঘী পেট্রোল পাম্প পর্যন্ত রেলি অনুষ্ঠিত হয়। পরে করণদিঘী রাহুল মঞ্চের মাঠে এক জনসভার আয়োজন করা হয়। রেলিতে প্রায় ৫ থেকে ৭ হাজার মানুষের জমায়েত লক্ষ্য করা যায়, যা কার্যত শক্তি প্রদর্শনে পরিণত হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল, করণদিঘীর বিধায়ক গৌতম পাল, মহিলা তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি তপতি দাস, আইসিডিএস সভানেত্রী কোহিনুর, ১৪ নম্বর জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিং রায় চৌধুরী, করণদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি নেহা আজম সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব ও কর্মীরা।জনসভা থেকে জেলা পরিষদের সভাধিপতি পম্পা পাল বলেন,“মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য জুড়ে লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করেছেন, পাশাপাশি অন্যান্য জনমুখী প্রকল্পেও আর্থিক সহায়তা বাড়িয়েছেন। এর জন্য আমরা তাঁকে ধন্যবাদ জানাই।”তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করার শপথ নিয়েই করণদিঘী ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিরাট রেলির আয়োজন করা হয়েছে।রেলি ও সভা ঘিরে করণদিঘী জুড়ে উৎসবের আবহ তৈরি হয় এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তিকেই আরও একবার তুলে ধরল।