রায়গঞ্জে তৃণমূলের জনসংযোগে জোর, কৃষ্ণ কল্যাণীর বার্তায় উন্নয়নের হিসেব

আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রায়গঞ্জে জনসংযোগে গতি বাড়াল তৃণমূল কংগ্রেস। মাননীয়া দলনেত্রী Mamata Banerjee-এর আশীর্বাদ নিয়ে ৩৫ নং রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের ১৪ নং কমলাবাড়ি অঞ্চলের পীরকসুর গ্রাম থেকে প্রথম দিনের কর্মসূচি শুরু করেন তৃণমূল নেতা Krishno Kalyani।এদিন গ্রামে সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন তিনি এবং গত পাঁচ বছরে তাঁর কাজের বিস্তারিত খতিয়ান তুলে ধরেন।

সমাধান কার্যালয়ের মাধ্যমে কী কী পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে, কী কী উদ্যোগ নেওয়া হয়েছে এবং গ্রামে কীভাবে উন্নয়নের কাজ হয়েছে—তার স্পষ্ট হিসেব তুলে ধরা হয় লিফলেটের মাধ্যমে।কৃষ্ণ কল্যাণী জানান, গত পাঁচ বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রায়গঞ্জ বিধানসভায় প্রায় ৫৫০ কোটি টাকার উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে। শুধুমাত্র পীরকসুর গ্রামেই প্রায় ৪ কোটি ১৯ লক্ষ টাকার উন্নয়ন হয়েছে।পরিষেবার নিরিখে তিনি বলেন, মোট ১৫০৭ জন গ্রামবাসী বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়েছেন। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন ৪৯২ জন, স্বাস্থ্যসাথী ৪৪৭ জন, বাংলার বাড়ি ৮২ জন, কৃষক বন্ধু ৭৩ জন, বার্ধক্য/বিধবা/মানবিক ভাতা ৫২ জন। এছাড়াও আধার, ভোটার, প্যান ও রেশন কার্ড সংক্রান্ত পরিষেবা পেয়েছেন ১০৬ জন, ছাত্রবৃত্তি পেয়েছেন ৭৪ জন এবং হাসপাতাল পরিষেবা পেয়েছেন ২০ জন।এই খোলামেলা আলোচনা এবং জনসংযোগ অভিযানের মধ্য দিয়েই কার্যত তাঁর ভোট প্রচার শুরু হয়েছে বলে জানান কৃষ্ণ কল্যাণী। তিনি বলেন, “মানুষের আস্থা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে জনগণ আমাকে আর একবার সুযোগ দিলে তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণে সর্বশক্তি দিয়ে কাজ করব।”উন্নয়ন, কল্যাণ ও অগ্রগতির পথে রায়গঞ্জকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকারও শোনা যায় তাঁর বক্তব্যে।