রাজনীতি ছাপিয়ে সমাজ গঠনের বার্তা—মোশারফ হোসেনের নেতৃত্বে ইটাহারের প্রথম ম্যারাথন
তন্ময় চক্রবর্তী :-ইটাহারের ক্রীড়া ও সামাজিক ইতিহাসে এক নতুন অধ্যায় রচিত হতে চলেছে। ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এই প্রথমবারের মতো আগামী ১ ফেব্রুয়ারি ২০২৬ ইটাহারে অনুষ্ঠিত হতে চলেছে এক ঐতিহাসিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতা।এই ম্যারাথনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, খেলাধুলার পরিবেশ গড়ে তোলা এবং যুবসমাজকে সুস্থ ও সক্রিয় জীবনযাপনে উদ্বুদ্ধ করা।
আয়োজকদের মতে, নিয়মিত শরীরচর্চা ও দৌড়ের মতো সহজ অভ্যাসই পারে মানসিক ও শারীরিক সুস্থতার ভিত গড়ে তুলতে।বিধায়ক মোশারফ হোসেন জানান, ইটাহারের যুবসমাজকে মাদক ও অসুস্থ জীবনযাপন থেকে দূরে রেখে খেলাধুলার সঙ্গে যুক্ত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকেও দৈনন্দিন জীবনে সুস্থ থাকার বার্তা পৌঁছে দেওয়াই এই ম্যারাথনের অন্যতম লক্ষ্য।ইতিমধ্যেই ইটাহারের ক্রীড়াপ্রেমী মানুষ, যুবক-যুবতী ও সাধারণ নাগরিকদের মধ্যে এই ম্যারাথন ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে সকলের কাছে আবেদন জানানো হয়েছে, রেজিস্ট্রেশন করে এই ঐতিহাসিক দৌড়ে অংশগ্রহণ করার জন্য।ইটাহারের ইতিহাসে এই প্রথমবারের মতো বিধায়ক মোশারফ হোসেনের ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা ভবিষ্যতে ইটাহারকে একটি ক্রীড়া-সচেতন ও সুস্থ সমাজ গঠনের পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছেন এলাকার সচেতন মহল।
ম্যারাথনের বিস্তারিত বিবরণ:
📍 স্থান: ইটাহার পথেরসাথী বাস স্ট্যান্ড
📅 তারিখ: ১ ফেব্রুয়ারি ২০২৬
⏰ সময়: ভোর ৪টা
📝 রেজিস্ট্রেশন: itaharassembly.in





