মালগাও ফুলমণি অঙ্গন ওয়ারী কেন্দ্র সঠিক ভাবে না খোলায় এলাকার মহিলাদের বিক্ষোভ

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৩০ ডিসেম্বর;অঙ্গনওয়ারী কেন্দ্র থাকলেও কেন্দ্র অধিকাংশ দিন বন্ধ থাকে।ফলে এলাকার গর্ভবতী মায়েরা ও এলাকার কচি কাচারা তাদের জন্য নির্দিষ্ট খাবার না পাওয়ায় মঙ্গলবার মালগাও এলাকার ফুলমণি অঙ্গনওয়ারী কেন্দ্রের মহিলারা ব্যাপক বিক্ষোভ দেখায়।

মালগাযের ফুলমণি এলাকার প্রচুর মহিলারা অঙ্গন ওয়ারি কেন্দ্রে গিয়ে বিক্ষোভ দেখিয়ে শোভা দে বলেন এই অঙ্গন ওয়ারী কেন্দ্রের মহিলা কর্মী অধিকাংশ দিন এই কেন্দ্রে আসেন না।নিজের খেয়াল খুশিমত তিনি এই কেন্দ্র চালিয়ে থাকেন।ফলে গ্রামেরযারা গর্ভবতী মহিলা এবং তার সাথে অপুষ্টি জনিত কারনে যে সমস্ত শিশুরা ভুগছে তারাও নিয়মিত সরকার থেকে দেওয়া পুষ্টিকর খাদ্য থেকে বঞ্চিত হচ্ছেন।গ্রাম বাসীদের দাবি অবিলম্বে মালগাও এলাকার ফুলমণি অঙ্গনওয়ারী কেন্দ্রের কর্মীর পরিবর্তন চান।বর্তমানে যে মহিলা কর্মী আছে তার পরিবর্তে অন্য একজন কর্মীকে এই কেন্দ্রে দেবার দাবি জানিয়ে কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখান এলাকার প্রচুর মহিলারা।