মহাপরিবর্তনের পর অ্যাকশন মুডে নতুন সরকার! কলকাতার পর এবার কি কালিয়াগঞ্জ? অবৈধ নির্মাণে বুলডোজার চালানোর দাবিতে সরব সাধারণ মানুষ

 

​কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর:বাংলায় রাজনৈতিক পটপরিবর্তনের পর মসনদে বসেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর শপথ গ্রহণের পরপরই তাঁর ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি এবার বাস্তবে রূপ নিতে শুরু করেছে। রাজ্যের সর্বত্র অবৈধ এবং বিপজ্জনক নির্মাণের বিরুদ্ধে প্রশাসনের কড়া মনোভাব দেখে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ উগরে দিচ্ছেন সাধারণ মানুষ। কলকাতা কর্পোরেশন এলাকায় প্রথম দফায় বছরের পর বছর ধরে গড়ে ওঠা বেআইনি বহুতল ও বিপজ্জনক বাড়ি ভাঙার কাজ শুরু হতেই, তার ব্যাপক প্রভাব এসে পড়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও।

কালিয়াগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নিয়মবহির্ভূতভাবে গড়ে ওঠা অবৈধ নির্মাণগুলির বিরুদ্ধে এবার কলকাতার মতোই বুলডোজার অ্যাকশনের দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।অনুমোদনহীন নির্মাণের স্বর্গরাজ্য কালিয়াগঞ্জ? উঠছে প্রশ্নস্থানীয় সূত্রের খবর, কালিয়াগঞ্জ পৌরসভা এলাকার একাধিক ওয়ার্ডে বিগত কয়েক বছরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে, কোনো কোনো ক্ষেত্রে আবার নিয়মকানুনের তোয়াক্কা না করেই মাথা চাড়া দিয়ে উঠেছে বহু বহুতল ও বাণিজ্যিক ভবন। বাসিন্দাদের অভিযোগ:পৌরসভার নকশা (Plan) পাস না করিয়েই যত্রতত্র বহুতল বিল্ডিং তৈরি করা হয়েছে।নূন্যতম ফাঁকা জায়গা (Side open space) না ছেড়েই গা ঘেঁষাঘেঁষি করে বাড়ি তোলা হয়েছে, যার ফলে বাড়ছে অগ্নিকাণ্ডের ঝুঁকি।রাস্তা ও ড্রেন জবরদখল করে বাড়ানো হয়েছে বাড়ির সীমানা, যার জেরে সামান্য বৃষ্টিতেই কালিয়াগঞ্জে জলবন্দি দশা তৈরি হচ্ছে।”কলকাতার মতো কালিয়াগঞ্জেও চলুক বুলডোজার” – সুর চড়াচ্ছেন বাসিন্দারাকলকাতায় বেআইনি নির্মাণ ভাঙার কাজ শুরু হতেই কালিয়াগঞ্জের সাধারণ মানুষের মনেও আশার আলো জেগেছে। শহরের এক প্রবীণ বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন,”এতদিন ধরে একশ্রেণীর প্রভাবশালী মানুষ আইনকে বুড়ো আঙুল দেখিয়ে যা খুশি তাই বানিয়ে গেছে। নতুন মুখ্যমন্ত্রী যখন জিরো টলারেন্সের কথা বলছেন, তখন শুধু কলকাতায় কেন? কালিয়াগঞ্জেও এই অবৈধ নির্মাণগুলোর বিরুদ্ধে কালবিলম্ব না করে প্রশাসন বুলডোজার নামাক।”সাধারণ মানুষের স্পষ্ট দাবি, যে সমস্ত বাড়ি বা দোকানঘর পৌরসভার কোনো অনুমতি ছাড়া বা বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে তৈরি হয়েছে, অবিলম্বে সেগুলি চিহ্নিত করা হোক এবং কলকাতার ধাঁচেই কঠোর পদক্ষেপ গ্রহণ করা হোক।নড়েচড়ে বসছে প্রশাসন?রাজ্যের এই নতুন ‘জিরো টলারেন্স’ নীতির জেরে স্বভাবতই কোণঠাসা কালিয়াগঞ্জের বেআইনি প্রমোটর এবং প্রভাবশালী চক্র। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য সরকারের এই কড়া বার্তার পর কালিয়াগঞ্জ পৌরসভা ও মহকুমা প্রশাসনও আর হাত গুটিয়ে বসে থাকতে পারবে না। খুব শীঘ্রই অবৈধ নির্মাণকারীদের তালিকা তৈরি করে নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু হতে পারে বলে জল্পনা তুঙ্গে।এখন দেখার, কলকাতার পর উত্তর দিনাজপুরের এই সীমান্তবর্তী শহরে কবে থেকে শুরু হয় ‘অপারেশন বুলডোজার’। কালিয়াগঞ্জের আমজনতা কিন্তু এখন সেই দিনেরই প্রহর গুনছেন