জেলা শাসকের দপ্তরে জাতির জনক মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস পালন_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৩০ জানুয়ারী:উত্তর দিনাজপুর জেলার কর্ণজরায় জেলা শাসকের দপ্তরে মহাত্মা গান্ধীর মহাপ্রয়াণ দিবস উপলক্ষ্যে শুক্রবার সর্বধর্ম প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।এই প্রার্থনা সভায় সমবেত কণ্ঠে রামধনু সঙ্গীত এবং মহাত্মা গান্ধীর প্রিয় ভজন পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে উত্তর দিনাজপুর জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করেন।মাল্যদান করেন মাননীয় জেলা বিচারক,জেলার অতিরিক্ত জেলা শাসক,রায়গঞ্জের মহকুমা শাসক,রামকৃষ্ণ মিশনের মহারাজ,সেন্ট জোসেফ কাথিড্রালের ফাদার সেবাস্তিয়ান বাবলা মন্ডল কর্ণজোড়া ঈদগার মসজিদের মৌলবি মহম্মদ নিজামুদ্দিন এবং জেলার বিশিষ্ট শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি সহ প্রমুখ ব্যক্তিগন।