জাতীয় পতাকার তিন রঙের ঝলমলে আলোয় নতুন রূপে কালিয়াগঞ্জ! শহরের সৌন্দর্যায়নে নজর কাড়ছেন পৌরপতি কার্তিক চন্দ্র পাল
তন্ময় চক্রবর্তী কালিয়াগঞ্জ: জাতীয় পতাকার তিন রঙের ঝলমলে আলোয় নতুন সাজে সেজে উঠেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর। সন্ধ্যা নামতেই শহরের বিভিন্ন রাস্তার ধারের বৈদ্যুতিক খুঁটিতে জ্বলে উঠছে গেরুয়া, সাদা ও সবুজ রঙের আলো। আর তাতেই শহরজুড়ে তৈরি হচ্ছে এক মনোরম দৃশ্য।

কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে এই আলোকসজ্জা শহরের সৌন্দর্যায়নে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।এই উদ্যোগের নেপথ্যে বিশেষভাবে উঠে আসছে রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পালের তৎপরতার কথা।

শহরের সৌন্দর্যায়নে তাঁর উদ্যোগে জাতীয় পতাকার রঙে আলোকসজ্জার এই ব্যবস্থা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে। পুজোর সময় থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় এই আলো জ্বলতে শুরু করেছে। সন্ধ্যার পর আলোকিত শহরের দৃশ্য দেখতে পেয়ে খুশি বাসিন্দারা।

কালিয়াগঞ্জের প্রণবানন্দ বিদ্যাপীঠ সংলগ্ন এলাকা থেকে রাজ্য সড়কের দু’ধার এবং বিবেকানন্দ মোড় থেকে মনমোহন স্কুল পর্যন্ত রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটিতে লাগানো হয়েছে এই বিশেষ আলোকসজ্জা।
সন্ধ্যা হলেই একের পর এক আলো জ্বলে উঠছে, আর জাতীয় পতাকার তিন রঙের মেলবন্ধনে বদলে যাচ্ছে শহরের চেনা চেহারা।শহরবাসীর কথায়, এতদিন পর কালিয়াগঞ্জ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। দূর থেকে আলোকসজ্জায় সজ্জিত শহরকে দেখতে যেমন সুন্দর লাগছে, তেমনই শহরের রাস্তাঘাটের সৌন্দর্যও বেড়েছে। তাঁদের মতে, শহরকে সুন্দর করে তুলতে পৌরসভার এই উদ্যোগ প্রশংসনীয়।শুধু শহরের সৌন্দর্যবৃদ্ধিই নয়, জাতীয় পতাকার তিন রঙের মাধ্যমে দেশাত্মবোধের আবহ তৈরি করার বিষয়টিও বিশেষভাবে উল্লেখ করছেন বাসিন্দারা। তাঁদের আশা, এই ধরনের উদ্যোগ শহরের সৌন্দর্যায়নের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে জাতীয় পতাকার প্রতি শ্রদ্ধা ও দেশপ্রেমের অনুভূতিকেও আরও উজ্জীবিত করবে।সব মিলিয়ে, কালিয়াগঞ্জ শহরকে আরও আকর্ষণীয় করে তোলার ক্ষেত্রে পৌরসভার এই আলোকসজ্জা ইতিমধ্যেই নজর কেড়েছে। আর এই উদ্যোগকে ঘিরে পৌরপতি কার্তিক চন্দ্র পালের ভূমিকা এখন শহরবাসীর আলোচনায়।

