‘জনতার দরবার’-এ মানুষের পাশে মন্ত্রী বিরাজ বিশ্বাস — অভিযোগ শুনেই দ্রুত সমাধানের আশ্বাস, খুশির জোয়ার সাধারণ মানুষের মুখে
করণদিঘির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বিরাজ বিশ্বাস আজকের ‘জনতার দরবার’ কর্মসূচিতে এলাকার অসংখ্য সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন। বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ তাঁদের ব্যক্তিগত, সামাজিক ও নাগরিক সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন।মন্ত্রী বিরাজ বিশ্বাস অত্যন্ত মনোযোগ সহকারে প্রত্যেকের বক্তব্য শোনেন এবং সমস্যাগুলির দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দেন। তিনি আশ্বাস দেন,

মানুষের ন্যায্য দাবি ও সমস্যা সমাধানে প্রশাসন সর্বদা তৎপর থাকবে এবং প্রতিটি অভিযোগ গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।মন্ত্রীকে একেবারে কাছে পেয়ে নিজেদের সমস্যার কথা সরাসরি জানাতে পেরে সাধারণ মানুষ অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। তাঁদের দাবি, জনতার দরবারের মাধ্যমে প্রশাসনের সঙ্গে মানুষের দূরত্ব অনেকটাই কমেছে এবং সমস্যার দ্রুত সমাধানের আশা আরও জোরালো হয়েছে। মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত বহু মানুষ বলেন, জনগণের কথা শুনে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার মানসিকতা মানুষের আস্থা আরও বাড়িয়ে তুলেছে।

