কালিয়াগঞ্জ পৌর শহরে ফুথপাথ দখল করে ব্যবসা,পৌর সভার নেই হেলদোল

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ২৬ জুন: উত্তর দিনাজপুর জেলার কালিয়া গঞ্জ পৌর শহরের নাগরিকদের জন্য যতই রাস্তা চওড়া করা হোক, তাতে নাগরিকদের খুব একটা সমস্যার সমাধান হয়না বললেই চলে।কেননা শহরের এক শ্রেনীর ব্যবসায়ীরা ধরেই নেয় এই রাস্তা চওড়া পৌর সভা তাদের ব্যবসার স্বার্থেই করে থাকে।

এক শ্রেনীর ব্যবসায়ীরা ওত পেতে বসে থাকে কখন কালিয়াগঞ্জের পৌর পিতা শহরের রাস্তা চওড়া করবে সেই আশায় থাকে।ফলে শহরের রাস্তা চওড়া করলে নাগরিকদের কি আসে যায়।সেই প্রবাদ একটা আছে “বেল পাকলে কাগের কি “ঘটনার মতই অবস্থা।

আসলে এক শ্রেনীর ব্যবসায়ী আছে তাদের যতই কিছু করে দেওয়া হয় তাতে তারা সন্তুষ্ট হতে পারেনা।সরকারের রাস্তা ব্যবহার না করলে তাদের পেটের ভাত হজম হয়না।কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা বেশ কিছুদিন পূর্বে কালিয়াগঞ্জ শহরের উপর দিয়ে রায়গঞ্জ_বুনিযাদপুর ১০ নম্বর রাজ্য দুই লেনের সড়ক করার পরেও কেন ফুথ পাথের জায়গা দখল করে ব্যবসার সামগ্রী অথবা সাইকেল মেরামত করতে গিয়ে ফুটপাথ যাত্রীদের যাতায়াতের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করা হচ্ছে? কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতার উচিৎ অবিলম্বে শহরের ফুটপাথ মুক্ত শহর করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে শহরের নাগরিকদের পরিষেবা দেবার জন্য।কালিয়াগঞ্জ পৌর সভার নাগরিক তথা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রসূন দাস বলেন কালিয়াগঞ্জ পৌর সভার উন্নয়ন একমাত্র পৌর পিতা তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক পালের পক্ষেই সম্ভব।তিনিই কালিয়াগঞ্জ শহরের রূপকারের স্বীকৃতি পেয়েছিলেন। প্রসুন দাস জানায় বেশ কিছুদিন কালিয়াগঞ্জ পৌর সভার কাজ কর্ম একদম স্তব্ধ হয়ে ছিল।সম্প্রতি বিজেপির পৌর পিতা তথা রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল নুতন করে দায়িত্বভার গ্রহণ করেছেন ।তাই আবার কালিয়াগঞ্জের মানুষ আশা করছে খুব শীঘ্রই শহরের উন্নয়নের কাজ তিনি শুরু করবেন।যদিও কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা তথা রায়গঞ্জের সাংসদকে ফোন করলেও তিনি ব্যস্ত থাকার কারনে ফোন ধরেন নি।