কালিয়াগঞ্জে বিজেপির উৎপল মহারাজের সমর্থনে মহিলাদের বিশাল মিছিল
তপন চক্রবর্তী ,কালিয়াগঞ্জ ১৬ এপ্রিল: বৃহস্পতিবার বিকালে গেরুয়াঝরে কালিয়াগঞ্জ শহর কাপিয়ে দিল বিজেপির মহিলা বাহিনীর গেরুয়া ঝরে।বৈশাখী ঝড় না এলেও এ যেন তারই আগাম আভাস আগামী ২৩ শের ভোটের বাক্সে। সবার মুখে একই কথা কংগ্রেস দেখেছি,বামফ্রন্ট দেখেছে ২০১১ থেকে ২৬ পর্যন্ত মা মাটি সরকারকে দেখলাম। সবাইকেই দেখে ও দেখিনি একটি রাজনৈতিক দলকে যে রাজনৈতিক দল শুধু রাজ্যের নয় আমাদের সনাতনী ধর্মের উপর দাঁড়িয়ে সরকার গড়বে।এই সরকারকে আমাদের দেখতেই হবে।

এবার সবার মুখে একই কথা এবার দেখবই মোদি সরকারকে। বললেন বিশাল মিছিলে পা মেলানো জনৈক মহিলা।বিজেপি প্রার্থী সবার শ্রদ্ধেয় উৎপল মহারাজ এক সাক্ষাৎকারে বলেন বিজেপির ভয়ে এবার তৃণমূল দলকে শেষ পর্যন্ত আমাদের বিজেপির পতাকা লাগিয়ে আসতে হল বিজেপির গায়ে কলঙ্ক লেপন করতে।কিন্তু ধোপে টিকলনা।ধরা পড়ল তৃণমূলের এক সমর্থক যাকে দিয়ে তৃণমূল এই জঘন্য অপরাধ মূলক কাজ করিযেছে।বিজেপিতে এই ধরনের অসভ্য সমর্থক খুঁজে পাওয়া যাবেনা।জেনে শুনেই ভালোভাবে দীর্ঘদিন ধরে চিন্তা করার পরেই আমার মত এক জন সন্ন্যাসী এই বিশ্বের শ্রেষ্ঠ দলের একজন সদস্য হয়েছি।তাই এসব করে শান্ত কালিয়াগঞ্জকে আমরা কোন ভাবেই অশান্ত করেতে দেবনা।মানুষ সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন আমাদের কিছু করার নেই।

