উত্তর দিনাজপুরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ৬ মার্চ, হেমতাবাদে বিশাল জনসভা


পশ্চিমবঙ্গে ‘প্রকৃত পরিবর্তন’ এবং প্রধানমন্ত্রী Narendra Modi-র নেতৃত্বে ‘বিকশিত বাংলা’ গড়ার লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী ৬ মার্চ (শুক্রবার) উত্তর দিনাজপুর জেলায় অনুষ্ঠিত হতে চলেছে “পরিবর্তন যাত্রা” কর্মসূচি। এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলার বিভিন্ন স্থানে পথসভা, স্বাগত সভা এবং হেমতাবাদের শালবাগান মাঠে একটি বিশাল পরিবর্তন সংকল্প জনসভার আয়োজন করা হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল থেকেই রায়গঞ্জ ও হেমতাবাদ হয়ে কালিয়াগঞ্জ পর্যন্ত একাধিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। নির্ধারিত সূচি অনুযায়ী সকাল ১০টায় রায়গঞ্জ কসবা মোড়ে একটি ছোট জনসভা দিয়ে কর্মসূচির সূচনা হবে।

এরপর সকাল ১০টা ৩০ মিনিটে রায়গঞ্জ ঘড়ি মোড়ে স্বাগত সভা, সকাল ১১টায় তেলঘানী মোড়ে ছোট জনসভা এবং সকাল ১১টা ৩০ মিনিটে হেমতাবাদ ঠাকুরবাড়ি মোড়ে স্বাগত সভা অনুষ্ঠিত হবে।এরপর বেলা ১২টায় হেমতাবাদের শালবাগান মাঠে আয়োজিত হবে একটি বিশাল পরিবর্তন সংকল্প জনসভা। জনসভা শেষে পরিবর্তন যাত্রা কালিয়াগঞ্জে প্রবেশ করবে। সেখানে বেলা ১২টা ৪৫ মিনিটে বাঘন বটতলী মোড়ে স্বাগত সভা, দুপুর ১টায় টায়ার কলোনি মোড়ে ছোট জনসভা, দুপুর ১টা ১৫ মিনিটে ধনকৈল মোড়ে আরেকটি ছোট জনসভা এবং দুপুর ১টা ২৫ মিনিটে ফতেপুর মোড়ে স্বাগত সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।দলীয় সূত্রে আরও জানানো হয়েছে, হেমতাবাদের শালবাগান মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় রাসায়নিক ও সার প্রতিমন্ত্রী Anupriya Patel। এছাড়াও উপস্থিত থাকবেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী Nisith Pramanik, উত্তর দিনাজপুরের সাংসদ Kartick Chandra Paul, উত্তর মালদার সাংসদ Khagen Murmu, বিভাগীয় কনভেনর Shankar Chakraborty এবং বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি Nimai Kabiraj সহ একাধিক নেতা-নেত্রী।এই কর্মসূচিকে কেন্দ্র করে জেলার প্রিন্ট, ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়ার প্রতিনিধিদের উপস্থিত থেকে অনুষ্ঠানটির সংবাদ পরিবেশনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলীয় পক্ষ থেকে জানানো হয়েছে।