উত্তরপ্রদেশ থেকে উত্তর দিনাজপুরে ‘বিকশিত ভারত’ বার্তা! ইনফ্লুয়েন্সার বিশেষ টিমকে সাংসদ কার্তিক পালের সংবর্ধনা
তন্ময় চক্রবর্তী ‘বিকশিত ভারত’ গড়ার বার্তা নিয়ে উত্তরপ্রদেশের পুণ্যভূমি থেকে উত্তর দিনাজপুরে এসে পৌঁছল ইনফ্লুয়েন্সারদের বিশেষ টিম। জেলার মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ ও ‘বিকশিত ভারত’ গঠনের ভাবনা তুলে ধরতেই এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে।উত্তরপ্রদেশ থেকে আগত ইনফ্লুয়েন্সার বিশেষ টিমের সদস্যরা রায়গঞ্জে পৌঁছলে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল।
রায়গঞ্জের সাংসদ কার্যালয়ে বিশেষ টিমের সদস্যদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। তাঁদের উত্তরীয় পরিয়ে এবং ফুল দিয়ে সংবর্ধনা জানান সাংসদ।এই কর্মসূচিকে ঘিরে সাংসদ কার্যালয়ে উৎসাহের পরিবেশ তৈরি হয়। উত্তরপ্রদেশ থেকে আসা বিশেষ টিমের সদস্যদের সঙ্গে জেলার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ও করেন সাংসদ কার্তিক চন্দ্র পাল। ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়নের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া ও ইনফ্লুয়েন্সারদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতকে আরও শক্তিশালী ও আত্মনির্ভর করে তোলার লক্ষ্যে একাধিক উন্নয়নমূলক কর্মসূচি চলছে। সেই উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ইনফ্লুয়েন্সারদের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।তিনি আরও বলেন, “বিকশিত ভারত গড়ার সংকল্প শুধু দেশের কয়েকটি এলাকার জন্য নয়, প্রত্যন্ত জেলা ও গ্রামাঞ্চলের মানুষের জীবনযাত্রার উন্নয়নও এর অন্যতম লক্ষ্য। উত্তর দিনাজপুরও সেই উন্নয়নযাত্রার অংশ।”উত্তরপ্রদেশের পুণ্যভূমি থেকে আগত এই বিশেষ টিমের উত্তর দিনাজপুর সফরকে কেন্দ্র করে স্থানীয়ভাবেও আগ্রহ তৈরি হয়েছে। জেলার বিভিন্ন প্রান্তে উন্নয়ন, সরকারি প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উদ্যোগের বিষয়গুলি সাধারণ মানুষের সামনে তুলে ধরার লক্ষ্যেই এই সফর বলে জানা গিয়েছে।সাংসদের পক্ষ থেকে এই সফরকে স্বাগত জানিয়ে বলা হয়, “বিকশিত ভারত—সমৃদ্ধ উত্তর দিনাজপুর।” দেশের উন্নয়নের সঙ্গে উত্তর দিনাজপুরকেও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন সাংসদ কার্তিক চন্দ্র পাল।

