ই পিএফ–৯৫ অবসরপ্রাপ্তদের ন্যূনতম পেনশন ৭৫০০ টাকা ও মহার্ঘ ভাতার দাবিতে কলকাতায় বিক্ষোভ ও র‍্যালি_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ২০ জানুয়ারী:মঙ্গলবার ন্যাশনাল এজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার উদ্যোগে সভাপতি তপন দত্তের নেতৃত্বে ই পি এফ _৯৫.অবসরপ্রাপ্ত কর্মীরা উত্তর ২৪ পরগনার বারাসত জেলা শাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করে ভারতের শ্রমমন্ত্রী মনসুখ মান্ডোভিয়ার উদ্দেশ্যে।দাবি সনদে মূল দাবি ছিল কেন্দ্রীয় সরকারের আগামী সাধারন বাজেটে ই পিএফ এর অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য অর্থ ধার্য করে নূন্যতম পেনশন ৭৫০০ টাকার সাথে মহার্ঘ ভাতা ঘোষণা করতে হবে।

বারাসতের জেলা শাসক স্মারক লিপি গ্রহণ করে সমস্ত বিষয়টি অত্যন্ত মনযোগ সহকারে শুনে তিনি স্মারকলিপিটি যথাস্থানে পাঠিয়ে দেবেন বলে সভাপতি তপন দত্তকে জানান।পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেন ন্যাশনাল এজিটেশন কমিটির নেতা কমান্ডার অশোক রাউতের নেতৃত্বে ই পি এফ_৯৫ এর অবসর প্রাপ্ত বেসরকারি দপ্তরের কর্মীরা তাদের ন্যায্য দাবি যতক্ষন পর্যন্ত বাস্তবায়িত না হচ্ছে তাদের আন্দোলন ততদিন পর্যন্ত চলতেই থাকবে বলে পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত বলেন।তপন দত্ত জানান ন্যাশনাল এজিটেশন কমিটির পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এই আন্দোলন চলছে।

 

তিনি আরো জানান তাদের ন্যাশনাল এজিটেশন কমিটির হেডকোয়ার্টার মহারাষ্ট্রের বুল ডানায় গত ৮ বছর ধরে আমরণ অনশন চলছে চেইনসিস্টেমে।পশ্চিমবঙ্গ শাখার সভাপতি তপন দত্ত এই রাজ্যের ই পি এফ_৯৫ সদস্যদের উদ্দেশ্যে বলেন আমরা জয়ের দোর গোড়ায় এসছি,আমাদের জয় নিশ্চিত,শুধু সময়ের অপেক্ষা মাত্র।