আইএসএফের কাছে পিটানি খাচ্ছে তৃণমূল! নন্দীগ্রামে বললেন শুভেন্দু
নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুর: তৃণমূল গুন্ডাদের পার্টি! এই জন্যে আই.এস.এফ এর কাছে পেটানি খাচ্ছে। পয়সা দিয়ে ডায়মন্ড হারবারে লোক কিনছে, নন্দীগ্রামে রামকৃষ্ণ পুজোয় উপস্থিত হয়ে বললেন বিরোধী দলনেতা। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের গড় চক্রবেড়িয়ার বঙ্কিম মোড়ে রামকৃষ্ণ পুজোতে উপস্থিত ছিলেন নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

মঞ্চ থেকে প্রায় ৫০ টি খোল, এবং ২০০ টি গীতা তুলে দেন সাধারণ মানুষের হাতে। সুপ্রিম কোর্টের নির্দেশ, আজ থেকে চূড়ান্ত যাচাই পর্ব শুর। ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের ময়দানে জুডিশিয়াল অফিসাররা দায়িত্বপূর্ণ ভাবে কাজ করলে শাসক দল আরও চিন্তায় পড়বেন। শুভেন্দু অধিকারীর আরও বলেন বলেন যারা ভারতীয় নয় তাদের নাম থাকবেনা, সে তিনি হিন্দু বা মুসলিম যেই হোন না কেন। যারা শরণার্থী হিসেবে এসেছেন তারা CAA র মাধ্যমে নাগরিকত্ব পাবেন তারপর থাকবেন। বাংলাদেশ থেকে আগত প্রত্যেক মুসলিমের নাম বাদ যাবে। তৃণমূল ও আইএসএফ এর মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে মিনাখাঁয় প্রসঙ্গে বলেন তৃণমূল গুন্ডাদের পার্টি, এই জন্যে আইএসএফের পেটানি খাচ্ছে। পয়সা দিয়ে ডায়মন্ড হারবারে লোক কিনছে। মুকুল রায়ের প্রয়াণ এর কথায় স্মৃতিচারণ ও করলেন শুভেন্দু। তিনি বলেন মুকুল রায় রাজনীতির বিষয়ে অবশ্যই অভিজ্ঞ ছিলেন। তার প্রয়াণ রাজনীতির একটি অঙ্গ হিসেবে বাংলা তা হারালো। আমি দিনে তার পুত্র ভালোভাবে থাকুক তার পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
