অনুপ্রবেশ বনাম উন্নয়নের পাঁচালী কালিয়াগঞ্জের ভোট সমীকরণে কার পাল্লা ভারী শুরু হয়েছে তার চুল চেরা বিচার বিশ্লেষণ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,২০২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রে ততই স্পষ্ট হচ্ছে মেরুকরণের রাজনীতি। উত্তরবঙ্গের কালিয়াগঞ্জ বিধানসভার এই গুরুত্বপূর্ণ কেন্দ্রে একদিকে যেমন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ‘অনুপ্রবেশ’ ও ‘ভূমিপুত্র সুরক্ষা’কে প্রধান হাতিয়ার করছে, তেমনই তৃণমূল কংগ্রেসর পালটা উন্নয়নের পাঁচালী’-এর তাস খেলে নিজেদের মাটি শক্ত করতে মরিয়া।অনুপ্রবেশ ও জনজাতি পরিচয় কালিয়াগঞ্জ কেন্দ্রটি রাজবংশী ও সংখ্যালঘু ভোটার অধ্যুষিত। বিজেপি নেতৃত্ব গত লোকসভা নির্বাচনের ফলের রেশ ধরে এবারও অনুপ্রবেশ ইস্যুটিকে তুরুপের তাস করতে চাইছে। সম্প্রতি কালিয়াগঞ্জে ‘ভূমিপুত্র সুরক্ষা মঞ্চ’-এর তরফে আয়োজিত সভাগুলিতে বারংবার অভিযোগ তোলা হয়েছে যে, সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের ফলে স্থানীয় জনবিন্যাস বদলে যাচ্ছে এবং ভূমিপুত্ররা তাদের অধিকার হারাচ্ছে। বিজেপির দাবি, কেন্দ্রীয় সরকারের ‘সিএএ’ (CAA) এবং এনআরসি (NRC) ভীতি কাটিয়ে প্রকৃত নাগরিকদের সুরক্ষা দিতে তারা বদ্ধপরিকর।তৃণমূলের পাল্টা বাঙালি ও উন্নয়নের পাঁচালীকে তৃণমূল কংগ্রেসের প্রধান প্রচারের সুর হলো ‘বাংলার নিজস্ব পরিচয়’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ থেকে শুরু করে উত্তরবঙ্গের জন্য আলাদা উন্নয়ন পর্ষদ—এই বিষয়গুলিকে সামনে রেখে তৃণমূল প্রমাণ করতে চাইছে যে তারা বহিরাগত শক্তির বিরুদ্ধে বাংলার মানুষের প্রকৃত রক্ষক।
স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, বিজেপি বিভাজনের রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করছে, যেখানে তৃণমূল ‘বাংলার মেয়ে’ এবং ‘বাঙালি জাতিসত্তা’র ওপর ভিত্তি করে হিন্দু-মুসলিম-রাজবংশী নির্বিশেষে সকলকে একজোট করার চেষ্টা করছে।ফ্যাক্টর যখন রাজবংশী ভোটকালিয়াগঞ্জের নির্বাচনে রাজবংশী ভোট একটি নির্ণায়ক ভূমিকা পালন করে। বিজেপি যেখানে রাজবংশী আবেগ ও অনুপ্রবেশ নিয়ে সরব, সেখানে তৃণমূল রাজবংশী ভাষা একাডেমি এবং পঞ্চানন বর্মার মূর্তি স্থাপন ও বিশ্ববিদ্যালয় তৈরির মতো বিষয়গুলি তুলে ধরে পরিধি বাড়াতে চাইছে।অনুপ্রবেশ বনাম বাঙালি ও সরকারি প্রকল্পের সুবিধা।সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিএসএফ-এর ভূমিকা এবং ভোটার তালিকা সংশোধন (SIR) নিয়ে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। কর্মসংস্থান ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে দাঁড়িয়ে তৃণমূলের ভরসা কেবল ‘উন্নয়ন’।নির্বাচন ঘোষণার আগে কালিয়াগঞ্জের অলিতে-গলিতে কান পাতলে এখন এই দুই ইস্যুরই জোর চর্চা শোনা যাচ্ছে। এখন দেখার, শেষ পর্যন্ত কালিয়াগঞ্জের মানুষ ‘সীমান্ত রক্ষা’র প্রতিশ্রুতিতে ভরসা রাখেন, নাকি ‘বাঙালি ও উন্নয়নের পাঁচালীর উপর শীলমোহর দেন






