৬৩ বছর বয়সেও বিশ্ব রক্তদাতা দিবসে ১০৯ বারের রক্তদাতা রায়গঞ্জের সুব্রত সরকার এক অনন্য নজির
তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ ১৪ জুন :উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সমাজ সেবী সুব্রত সরকার ১০৯ বার রক্তদান করে রাজ্যে রক্ত দান আন্দোলনের নজির সৃষ্টি করেছেন। বাবা – ঁযামিনী কান্ত সরকার এর হাত ধরে ১৯৭৬ সালে সমাজ সেবামূলক কার্যক্রমে পা রাখা। এরপর ১৯৭৮ সালে ঁশঙ্কর মিত্র -র উদ্দ্যোগে সেন্টজন এম্বুলেন্স এ্যাসোসিয়েশনে যোগ দেওয়া। বর্তমানে আজীবন সদস্য। তারপর ১৯৯৫ সালে শ্রীপ্রসেনজিৎ দত্তর উদ্দ্যোগে রেডক্রশে আজীবন সদস্য হিসেবে অংশগ্রহণ। পরবর্তীতে ১৯৯৮ সালে অপূর্ব ঘোষ -এর উদ্দ্যোগে ব্লাড ডোনার্সও ফোরামে যোগ দেওয়া। বর্তমানে আজীবন সদস্য ও সংগঠনের রাজ্য সাংগঠনিক সম্পাদকের পদ থেকে দায়িত্ব পালন।১৯৯৫ সাল থেকে ২০২৬ একটানা ৩১ বছর ধরে স্বেচ্ছায় রক্তদানে সুব্রত সরকার নিজেকে যুক্ত রাখেন।
২০২৫ সালের ১২ জানুয়ারি গুজরাটের আহমেদাবাদ ভবনে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ব্লাড ডোনার্স অর্গানাইজেশনের আন্তর্জাতিক প্রেসিডেন্ট ড: শাহে আব্দুল মালিক আন্তর্জাতিক মেডেল প্রদান করেন সমাজসেবী তথা রক্তদান আন্দোলনের নেতা সুব্রত সরকারকে।সমাজসেবী সুব্রত সরকার বলেন ভুটান,নেপাল,ভারত বাংলাদেশেই চারটি দেশের বাছাই করা ২০ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য থিম্পুতে সম্মানিত করা হয়।পশ্চিমবঙ্গ থেকে একমাত্র প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন তিনি।সতাকে পুরস্কৃত করা হয় ১০৯ বার স্বেচ্ছায় রক্ত দান করার জন্য তাকে পুরস্কৃত করা হয়। সুব্রত সরকার বলেন এর পূর্বে ইন্ডিয়া বুক ওয়ার্ল্ড রেকর্ডস, আমেরিকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস সহ লন্ডন বুক অফ রেকর্ডস এশিয়া বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এর সন্মান তিনি পেয়েছেন।বর্তমানে সুব্রত সরকার থ্যালাসেমিয়া মুক্ত ভারত তথা বিশ্ব গড়ে উঠুক এই উদ্দেশ্য নিয়ে আন্দোলন শুরু করেছেন। সুব্রত সরকার নেপালের কাঠমুন্ডুতে নেপালের ভূতপূর্ব প্রধানমন্ত্রী সম্মানীয় মাধব কুমার নেপালজির হাত থেকে সাউথ এশিয়া কান্ট্রি ব্রিলিয়ানস এওয়ার্ড ১০৯ বারের রক্তদাতা হিসাবে পুরস্কার পান যা এককথায় অভিনন্দন যোগ্য ও গর্বের বলেই মনে করেন রায়গঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা সন্দীপ বিশ্বাস। প্রকাশ,১৪ ই জুন বিশ্ব রক্তদাতা দিবস।এই দিনে জন্মগ্রহণ করেন রক্তের জনক কার্ল ল্যান্ডস্টেইনার। ইনি প্রথম রক্তের গ্রুপ আবিষ্কার করেন। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।


