হেলথ হোমের উদ্যোগে জলপাইগুড়িতে অনুষ্ঠিত মহিলাদের খো খো খেলায় কালিয়াগঞ্জের ডালিমগাও উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করলো
তপন চক্রবর্তী,কালিয়াগসিঞ্জ ৯ নভেম্বর: রবিবার জলপাইগুড়িতে হেলথ হোমের পরিচালনায় উত্তরবঙ্গ ভিত্তিক খো খো খেলায় ডালিমগাঁও উচ্চ বিদ্যালয় জলপাইগুড়ির মন্দাদরি উচ্চ বিদ্যালয়কে ফাইনাল খেলায় হারিয়ে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করলো বলে জানালেন ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বরুন দাস।কালিয়াগঞ্জ আঞ্চলিক হেলথ হোমের সম্পাদক রঞ্জন মোদক বলেন আগামী কিছুদিনের মধ্যেই পশ্চিমবঙ্গ ভিত্তিক খো খো প্রতিযোগিতায় ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়

অংশগ্রহন করবে।তিনি বলেন কালিয়াগঞ্জ আঞ্চলিক হেলথ হোমের সম্পাদক রঞ্জন মোদক বলেন কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের খো খো দল উত্তরবঙ্গ ভিত্তিক চ্যাম্পিয়ন হওয়ায় উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাদের মধ্যে খুশির বন্যা বইছে। ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ মোদক বলেন তার বিদ্যালয়ের খো খো দল উত্তরবঙ্গের মধ্যা চাম্পিযান হওয়ায় তিনি তার বিদ্যালয়ের খো খো খেলোয়াড়দের অভিনন্দন জানিয়েছেন।প্রধান শিক্ষক মনোতোষ মোদক বলেন তার দৃঢ় বিশ্বাস তার বিদ্যালয়ের খো খো দল আগামীতে সমগ্র পশ্চিমবঙ্গের মধ্যে সেরা দলের তকমা পাবে বলেই তার বিশ্বাস।তিনি তার বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বরুন দাসকে এই জয়ের জন্য তাকেও অভিনন্দন জানিয়েছেন।তিনি বলেন আমাদের দেশের মহিলা খেলোয়ারদের বিশ্বজয়ের ক্রিকেটের আনন্দ মিটতে না মিটতেই ক্ষুদ্র হলেও খো খো খেলার জয় আমাদের গর্বে বুক ভরিয়ে দিল।
