হুগলিতে স্টুডেন্ট হেলথ হোমের খো খো ফাইনাল খেলায় ডালিমগাঁও উচ্চ বিদ্যালয় রানার্সের তকমা পেল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৫ ডিসেম্বর:স্টুডেন্ট হেলথ হোম আয়োজিত হুগলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৭ খো খো খেলায় উত্তর দিনাজপুর জেলার ডালিমগাঁও উচ্চ বিদ্যালয় রাজ্য স্তরের প্রতিযোগিতায় মুর্শিদাবাদকে হারিয়ে ফাইনালে ওঠে।ফাইনাল খেলায়

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়ের মেয়েরা হুগলির জেলার কাছে ফাইনালে হেরে রণার্সের তকমা পায়।ডালিম গাঁও উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক বরুন দাস বলেন ফাইনল খেলায় টান টান উত্তেজনার প্রায় জয়ের দোরগোড়ায় পৌঁছেও তৃতীয় ইনিংসে এক পয়েন্টে পরাজিত হয়ে রানার্স হতে হয় ডালিমগাঁও উচ্চ বিদ্যালয়কে।


