শিলিগুড়ি মহকুমার ভতনজোত এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু এক আইনজীবীর, ব্যাপক চাঞ্চল্য
বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের ভতনজোত এলাকায় ট্রেনের ধাক্কায় মৃত্যু একা আইনজীবীর। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। মৃত আইনজীবীর নাম অরুণ মিশ্র (৫৫)। সে শহর শিলিগুড়ি মিলনপল্লী এলাকার বাসিন্দা ছিলেন এবং দীর্ঘদিন ধরে শহরের আদালতে প্র্যাকটিস করতেন। তিনি শিলিগুড়ি বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। জানা গিয়েছে এদিন আদালতে যাওয়ার কথা থাকলেও অরুণবাবু সোজা রাঙাপানির ভতনজোত এলাকায় ওই এলাকায় চলে যান। কিছুক্ষণ পরই দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও রেল পুলিশ।

এরপর পুলিশ মৃত দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। অরুণবাবুর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে শিলিগুড়ির আইন মহলে। খবর শুনেই তাঁর সহকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরিবারের সদস্যরাও পৌঁছে শোকে ভেঙে পড়েন। বহু আইনজীবী জানান তিনি ছিলেন শান্ত স্বভাবের এবং অভিজ্ঞ পেশাজীবী। দীর্ঘদিন ধরে আদালতের বিভিন্ন মামলায় সক্রিয় ভূমিকা পালন করেছিলেন তিনি। তবে নিছক দুর্ঘটনা আত্মহত্যা নাকি অন্য কোন কারণ রয়েছে তা খতিয়ে দেখছে ইতিমধ্যে ফাঁসিদেওয়া থানার পুলিশ। যদিও পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে গোটা ঘটনার খতিয়ে দেখা হচ্ছে।





