রায়গঞ্জ পৌরসভার ওয়ার্ড ৫-এ ‘উন্নয়নের পাঁচালী’ অনুষ্ঠানে উন্নয়নের হিসাব পেশ ,১৫ বছরের উন্নয়নযাত্রায় জনগণের অংশগ্রহণই মূল শক্তি: বিধায়ক কৃষ্ণ কল্যাণী
রায়গঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডে অনুষ্ঠিত হল ‘উন্নয়নের পাঁচালী’ শীর্ষক বিশেষ কর্মসূচি। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে রাজ্য ও রায়গঞ্জের গত ১৫ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিক চিত্র তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। এছাড়াও উপস্থিত ছিলেন দলীয় কর্মী, জনপ্রতিনিধি ও বহু সংখ্যক সাধারণ মানুষ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক কৃষ্ণ কল্যাণী বলেন,“মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে আমাদের রাজ্য তথা রায়গঞ্জে যে উন্নয়নের ধারাবাহিকতা গড়ে উঠেছে, তা আজ এই মঞ্চে স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। এই উন্নয়ন কোনও একক ব্যক্তির নয়—এটি জনগণের অংশগ্রহণ, প্রশাসনের সক্রিয়তা ও কর্মীদের নিরলস পরিশ্রমের সম্মিলিত ফল।

”তিনি আরও বলেন, রায়গঞ্জ শহরের প্রতিটি ওয়ার্ডে পানীয় জল, রাস্তা, নিকাশি ব্যবস্থা, স্বাস্থ্য ও সামাজিক পরিকাঠামো উন্নয়নে ধারাবাহিক কাজ চলছে এবং আগামী দিনেও এই উন্নয়নের ধারা আরও জোরদার হবে।BLA 2 দের সম্বর্ধনায় বিশেষ মুহূর্তঅনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল BLA 2 দের সম্বর্ধনা জ্ঞাপন। তাঁদের নিষ্ঠা, দায়িত্ববোধ ও সমাজের প্রতি অঙ্গীকারের প্রশংসা করে বিধায়ক বলেন,“BLA 2 রা শুধু নির্বাচন প্রক্রিয়ারই অংশ নন, তাঁরা গণতন্ত্রের রক্ষাকর্তা। তাঁদের কাজ ও সততা আমাদের সকলের কাছে অনুপ্রেরণা।”এই সম্বর্ধনার মাধ্যমে দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে মত রাজনৈতিক মহলের।স্থানীয় বাসিন্দারা জানান, এই ধরনের কর্মসূচির মাধ্যমে সরকারের উন্নয়নমূলক কাজ সাধারণ মানুষের সামনে স্পষ্টভাবে তুলে ধরা হচ্ছে। এক স্থানীয় বাসিন্দার কথায়,“উন্নয়নের কাজ চোখের সামনে দেখতে পাচ্ছি। এই অনুষ্ঠান আমাদের আরও বেশি করে যুক্ত করেছে।”উন্নয়নের পাঁচালী’ কর্মসূচি শুধুমাত্র একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান নয়, বরং নেতৃত্ব, কর্মী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে ওঠা রায়গঞ্জের উন্নয়ন অভিযাত্রারই প্রতিচ্ছবি—এমনটাই মত উপস্থিত সকলের।





