রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে একটি উইন্টার এডুকেশনাল ট্যুর

ন্যাশনাল এডুকেশন পলিসির অন্তর্গত “রোল অফ মিউজিয়াম ইন এডুকেশন” বা বিদ্যালয়ের শিক্ষায় সংগ্রহালয়ের ভূমিকা উপলক্ষে আজ রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে মুর্শিদাবাদের হাজারদুয়ারিতে একটি উইন্টার এডুকেশনাল ট্যুর এর আয়োজন করা হয় । ২০২৫ শিক্ষাবর্ষের পঠন পাঠনের শেষে রায়গঞ্জ থেকে বাসে করে হাজারদুয়ারিতে শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে । ভারতবর্ষের গৌরবময় ইতিহাস কে ভালো করে জানতে এবং কাছ থেকে দেখে বুঝতে মিউজিয়াম দেখা খুব জরুরী তাই এই আয়োজন করা হয়েছে।

 

১৮২৪ থেকে ১৮৩৬ সালের মধ্যে স্থাপিত ভাগীরথী নদীর তীরে অবস্থিত হাজারদুয়ারি ঘুরতে এসে ছাত্র-ছাত্রীরা নবাবদের দের ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পোশাক, পালকি, আসবাবপত্র সিংহাসন, রাজপ্রাসাদ ও বিভিন্ন রকমের কামান যেমন দেখে অতীত ইতিহাস সম্বন্ধে ধারনা লব্ধ তেমনি তার পরবর্তী সময়ে লর্ড ওয়েলেসলি ও ইংরেজদের যে প্রশাসনিক দপ্তর এই হাজারদুয়ারি ছিল সে সমন্ধেও তারা জেনেছে যা ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ইতিহাসের প্রতি আরো আগ্রহী করে তুলবে এবং ভারতবর্ষের ইতিহাসের গৌরব গাঁথা তাদের মনে চীর স্মরণীয় হয়ে থাকবে। আজকে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা ঘোড়ার গাড়িতে ঘুরে সমস্ত ঐতিহাসিক স্থান দেখার পাশাপাশি পিকনিকের মুডে প্রচুর আনন্দ করেছে।