রায়গঞ্জে বিজেপিতে বড় ধাক্কা! বোগ্রামের বর্মন পাড়ায় একাধিক পরিবার তৃণমূলে যোগ, উপস্থিত কৃষ্ণ কল্যাণী
নির্বাচনের প্রাক্কালে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র-এর অন্তর্গত ১৩ নম্বর কমলাবাড়ী অঞ্চলের বোগ্রামের বর্মন পাড়া এলাকায় রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত মিলল। এদিন ওই এলাকার একাধিক পরিবার বিজেপি ছেড়ে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেস-এ যোগদান করেন।এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণী। নতুনভাবে দলে যোগ দেওয়া পরিবারগুলিকে দলের পতাকা তুলে দিয়ে স্বাগত জানান তিনি।এই প্রসঙ্গে কৃষ্ণ কল্যাণী বলেন,“মানুষ উন্নয়নের পক্ষে, মানুষের জন্য কাজ করে এমন শক্তির সঙ্গেই থাকতে চায়। রায়গঞ্জে গত কয়েক বছরে যে উন্নয়নের কাজ হয়েছে, তা সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছেন।

সেই কারণেই আজ বিভিন্ন জায়গা থেকে মানুষ আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন।”তিনি আরও বলেন,“তৃণমূল কংগ্রেস সবসময় সাধারণ মানুষের দল। যারা আজ আমাদের দলে যোগ দিলেন, তাঁদের সম্মান ও দায়িত্ব নিয়ে আমরা একসঙ্গে এলাকার উন্নয়নের জন্য কাজ করব। রায়গঞ্জকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য।”যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন, তারা জানান“আমরা দীর্ঘদিন ধরে দেখছি, স্থানীয় স্তরে যেভাবে কাজ হওয়া দরকার, তা আমরা পাইনি। তাই উন্নয়নের স্বার্থে এবং এলাকার ভালোোর জন্য আমরা তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” আরেকজন বলেন,“মানুষের পাশে থেকে কাজ করা এবং সমস্যার সময় সাহায্য পাওয়া—এই বিষয়গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, এই দলে থেকে আমরা এলাকার উন্নয়নে বেশি ভূমিকা রাখতে পারব।”স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিনের এই যোগদান কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উৎসাহ দেখা যায় এবং তৃণমূল কর্মী-সমর্থকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।সব মিলিয়ে, নির্বাচনের আগে এই ধরনের দলবদল রায়গঞ্জের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার, এই পরিবর্তনের প্রভাব আগামী নির্বাচনে কতটা পড়ে।

