মোদী সরকার বীমা ক্ষেত্রে ১০০ শতাংশ বিদেশী পুঁজি বিল সংসদে আনার বিরোধিতায় কালিয়াগঞ্জে বীমা কর্মচারী সমিতির বিক্ষোভ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১৭ ডিসেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা গত শুক্রবার ১২ ই ডিসেম্বর ২০২৫ একগুচ্ছ অর্থনৈতিক সংস্কারের প্রস্তাব অনুমোদন করেছে।যার মধ্যে বীমা ক্ষেত্রে বিদেশী প্রত্যক্ষ বিনিয়োগের ঊর্ধ্বসীমা ১০০ শতাংশ করার বিল যেমন আছে তেমনি বীমা আইন সংশোধন বিল পেশ করার পক্ষে সম্মতি জানানো হয়েছে। এর বিরুদ্ধে সোচ্চার হযে সারা ভারত বীমা কর্মচারী সমিতির কালিয়াগঞ্জ শাখার বীমা কর্মচারীরা গেট সভা করে।

এদিন দুপুরে টিফিন টাইমে কালিয়াগঞ্জ জীবন বীমার শাখা অফিসের গেটে গেট মিটিং করে।সারা ভারত জীবন বীমা কর্মচারী সমিতির জলপাইগুড়ি ডিভিশনের সহ সভাপতি শান্তনু বিশ্বাস বলেন দেশের স্বার্থেই আমরা বীমা আইন সংশোধন বিল ২০২৫ এর বিরোধিতা করছি এবং করে যাবো। বীমা কর্মচারী নেতা শান্তনু বিশ্বাস বলেন কেন্দ্রীয় সরকার চাইছে দেশের বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগের সীমা ৭৪% থেকে বৃদ্ধি করে ১০০% করা। বীমা কর্মচারী সংগঠনের নেতা শান্তনু বিশ্বাস বলেন তাদের আশঙ্কা বীমা ক্ষেত্রে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ১০০% হলে বিদেশী লুটের অবাধ ক্ষেত্র তৈরি হবে বলে তার দৃঢ় বিশ্বাস। অতীতে এই দেশে যে ভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লুট করেছিল।বীমা কর্মচারী সমিতির কালিয়াগঞ্জ শাখার সম্পাদক সুমন ঘোষ বলেন তারা কোন ভাবেই কেন্দ্রীয় সরকারের এই ধরনের হঠকারী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ স্বরূপ অফিস ছুটির পর কালিয়াগঞ্জ বিবেকানন্দ মোরে পথ সভা করে এই বিলের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান।




![]()
