ভোটের দামামা বাজতেই রায়গঞ্জে তৎপর কংগ্রেস, জেলা কমিটির সঙ্গে তিন অবজারভারের গুরুত্বপূর্ণ বৈঠক

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর ২৭ ফেব্রুয়ারি:শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কংগ্রেস শিবিরে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেল। জানা যায় শুক্রবার কংগ্রেসের রায়গঞ্জের দলীয় কার্যালয়ে তিনজন সিনিয়র অবজার্ভার এলেন উত্তর দিনাজপুর জেলার কংগ্রেস কর্মীদের সাথে একটি গুরুত্ব পূর্ণ বৈঠক হয়।বৈঠকে উপস্থিত ছিলেন অবজার্ভার তথা এ আইসিসি সম্পাদক শাকিল আহম্মেদ খান, সন্দীপ রায় বর্মন ত্রিপুরা বিধান সভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গের অবজার্ভার এবং প্রকাশ জোশি কংগ্রেসের সিনিয়র অবজার্ভার। জানা বিধানসভা নির্বাচনের উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার প্রতিটি ব্লক থেকে কংগ্রেসের তিনজন করে প্রার্থীর নাম যায়।

 

এই তিন জন অবজার্ভার প্রত্যেক প্রার্থীদের সাথে আলাদা আলাদা করে কথা বলেন।যদিও উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে শুধু মাত্র একজন প্রার্থীর নাম দিল্লিতে পাঠানো হয়।তিনি হচ্ছেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের সভাপতি মোহিত সেনগুপ্ত।সাংবাদিকদের সিনিয়র অবজার্ভার প্রকাশ জোশি বলেন তাদের প্রাচীন দল কংগ্রেস এবার কারো সাথে কোন জোটে না গিয়ে একাজু ভাবে ২৯৪ টি আসনেই লড়তে চলেছেন।করেন তারা তৃণমূল এবং ভারতীয় জনতা পার্টিকে খুব কাছে থেকে দেখেছেন এরা দুই রাজনৈতিক দলই সুবিধাবাদী রাজনৈতিক দল। মানুষ এই দুই দলকে বাদ দিয়ে একটি এমন একটি রাজনৈতিক দলকে মনে মনে বাছতে চলেছে যে দলের ভাবমূর্তি থাকবে স্বচ্ছ। সাংবাদিক সম্মেলনে প্রকাশ জোশি বলেন সবার প্রথমে কংগ্রেসের রাহুল গান্ধী এস আই আর নিয়ে অভিযোগ সবার প্রথমে করেছিলেন।কোন রাজনৈতিক দল কংগ্রেসের আগে কেও অভিযোগ করেননি।শুধু তাই নয় এই রাজ্যে আইন শৃঙ্খলা বলে আর কিছু নেই।প্রতিদিন মানুষ জীবন হাতে নিয়ে বাড়ি থেকে বের হয় বাড়ি না ফেরা পর্যন্ত বিশ্বাস নে পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলের লুটেরার রাজত্ব থেকে বের হয়ে আসতে চায়। এই রাজ্যে না আছে আইনশৃঙ্খলা না আছে শিক্ষার ব্যবস্থা, না আছে স্বাস্থ্য ব্যবস্থা। সর্বত্রই চলছে কাঠ মানির সরকার। নেই কোন আইনশৃঙ্খলা। কংগ্রেস এই রাজ্যের ক্ষমতায় এসে আবার শেষ হয়ে যাওয়া রাজ্যটিকে নুতন করে সাজাতে চায় যদি মানুষ তাদের আশীর্বাদ করে। আজকের এই বৈঠক থেকে উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেস নুতন উদ্যমে কাজে নেমে পড়তে চায়।কংগ্রেস কর্মীরা তৃণমূলের সাথে বা বামেদের সাথে কোন জোট না হওয়ায় প্রচন্ড খুশি নিচু তলার কংগ্রেস সমর্থকরা।তাদের বক্তব্য আমরা জীবন দিয়ে এবার লড়বো যাতে এই রাজ্য থেকে তৃণমূলের মত একটা নির্লজ্জ দলকে মানুষের সর্বনাশ করা দলকে উৎখাত করতে পারি।