“ভূমিপুত্র নিতাই বৈশ্যকে ঘিরে বাড়ছে জনসমর্থন, কালিয়াগঞ্জে জোরদার জনসংযোগে তৃণমূল”
কালিয়াগঞ্জ: আসন্ন নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস মনোনীত কালিয়াগঞ্জ বিধানসভার ভূমিপুত্র প্রার্থী শ্রী নিতাই বৈশ্যের সমর্থনে জোরদার জনসংযোগে নামল দল। সোমবার কালিয়াগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন দলীয় কর্মী-সমর্থকরা। এলাকাজুড়ে প্রচারে ব্যাপক সাড়া পড়ে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার। তিনি বলেন, “মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ধারা গ্রাম থেকে শহর সর্বত্র পৌঁছে গেছে।

সেই উন্নয়নের ধারাকে আরও এগিয়ে নিয়ে যেতে নিতাই বৈশ্যকে জয়ী করা অত্যন্ত জরুরি। মানুষ ইতিমধ্যেই আমাদের পাশে রয়েছেন, আমরা বিপুল ভোটে জয়ী হব বলে আশাবাদী।”অন্যদিকে, স্থানীয় বাসিন্দারাও প্রার্থী নিতাই বৈশ্যের সমর্থনে ইতিবাচক প্রতিক্রিয়া জানান। এক বাসিন্দা বলেন, “নিতাই বাবু আমাদের এলাকার ছেলে, দীর্ঘদিন ধরে মানুষের পাশে রয়েছেন। সুখে-দুঃখে সবসময় তাকে পাশে পেয়েছি। তাই আমরা চাই উনিই জিতুন এবং এলাকার উন্নয়ন আরও এগিয়ে নিয়ে যান।”আরও এক বাসিন্দার কথায়, “তৃণমূল সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা আমরা পাচ্ছি। নিতাই বৈশ্য জিতলে এই উন্নয়নের গতি আরও বাড়বে বলেই আমাদের বিশ্বাস।”সবমিলিয়ে, জনসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ ও উদ্দীপনা চোখে পড়ার মতো ছিল। তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই আগামী দিনে জয়ের পথ সুগম করবে।
