ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সভাগৃহে ৮ম বার্ষিক গণনাট্য শাখার কালিয়াগঞ্জ থানা সন্মেলন অনুষ্ঠিত হল
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৩ রা সেপ্টেম্বর: সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির সাভাগৃহে কালিয়াগঞ্জ থানার ৮ম বার্ষিক গণনাট্য সংঘের কালিয়াগঞ্জ শাখার সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি তপতি দত্তগুপ্ত। শহীদ বেদীতে শ্রদ্ধা জানান অশোক ঘোষ বিশ্বনাথ সিংহ,ভারতেন্দ্র চৌধুরী,বিপুল মৈত্র সহ উপস্থিত বিশিষ্ট জনেরা।সন্মেলনের স্থানের নামকরণ করা হয় অনিল বিশ্বাস নগর এবং অনুষ্ঠান মঞ্চের নামকরণ করা হয় মনোতোষ গুহ মঞ্চ

।সন্মেলনের উদ্বোধক ছিলেন গণনাট্য পশ্চিমবঙ্গ গণনাট্য সংঘের রাজ্য কমিটির প্রাক্তন সদস্য অশোক ঘোষ।সম্মেলন শুরু হয় গণনাট্য সংঘের কালিয়াগঞ্জ শাখার শিল্পীবৃন্দ কর্তৃক গণ সঙ্গীত দিয়ে। সম্মেলনে বিদায়ী সম্পাদক বিপুল মৈত্র সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন।সম্পাদকীয় প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন বিশিষ্ট সিপিআইএম নেতা ভারতেন্দ্র চৌধুরী,পাপিয়া কুন্ডু,সুজয় সরকার,সুমিতা দে এবং কার্তিক পাহান এবং কুমারেস দেবশর্মা।নাটক নিয়ে আলোচনা করেন কল্লোল চক্রবর্তী।সম্মেলনে সুমিতা দেকে সভাপতি, অনল ফৌজদার সম্পাদক পাপিয়া কুন্ডুকে সহ সম্পাদক এবং রিক্তা সাহাকে কোষাধক্ষ্য নির্বাচিত করে একটি শক্তিশালী কমিটি গঠন করা হয় আগামী দিনের জন্য।












