বিরোধীদের মুখে তালা, কালিয়াগঞ্জে চিকিৎসার দরজা খুললেন মুখ্যমন্ত্রী

 

তপন চক্রবর্তী, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নবনির্মিত বহির্বিভাগের (OPD) শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হুগলির সিঙ্গুর থেকে ভার্চুয়াল মাধ্যমে এই উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়।এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে হাসপাতাল চত্বরে বসানো হয় বিশাল জায়েন্ট স্ক্রিন। উদ্বোধনের খবর দেখার জন্য হাসপাতাল চত্বরে উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিক, জনপ্রতিনিধি ও বিশিষ্টজনেরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের বিডিও বিদ্যুৎ বরণ বিশ্বাস, কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার, বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার, প্রাক্তন বিধায়ক তপন দেবসিং, প্রাক্তন পৌরপিতা রাম নিবাস সাহা, উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য নিতাই বৈশ্য,কালিয়াগঞ্জ পৌরসভার প্রাক্তন উপ পৌর পিতা ঈশ্বর রজক, কালিয়াগঞ্জ থানার আইসি দেবব্রত মুখার্জি সহ একাধিক জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিক।

কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি হিরন্ময় সরকার বলেন,এই নবনির্মিত বহির্বিভাগ কালিয়াগঞ্জ ও আশপাশের ব্লকের সাধারণ মানুষের জন্য বড় প্রাপ্তি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক স্বাস্থ্যনীতির ফলেই গ্রাম ও মফস্বলে আধুনিক চিকিৎসা পরিষেবা পৌঁছচ্ছে বলে তিনি উল্লেখ করেন।কালিয়াগঞ্জ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সুজিত সরকার জানান,সরকারি হাসপাতালের পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষ স্বল্প খরচে উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন।

এই বহির্বিভাগ চালু হওয়ায় রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে।প্রাক্তন বিধায়ক তপন দেবসিং বলেন,কালিয়াগঞ্জে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন। রাজ্য সরকার যে স্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, এই উদ্বোধন তারই প্রমাণ।জেলা পরিষদের কমেন্টটর অসীম ঘোষ বলেন  বলেন,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু শহর নয়, প্রত্যন্ত এলাকার মানুষের কথাও ভাবেন। কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নতুন বহির্বিভাগ চালু হওয়া সাধারণ মানুষের চিকিৎসার অধিকারকে আরও শক্তিশালী করবে।নতুন বহির্বিভাগ চালু হওয়ায় রোগীদের দ্রুত রেজিস্ট্রেশন, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে চিকিৎসা এবং উন্নত পরিকাঠামোর সুবিধা মিলবে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের নবনির্মিত বহির্বিভাগের উদ্বোধন ঘিরে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও উচ্ছ্বাস চোখে পড়ার মতো।

হাসপাতাল চত্বরে উপস্থিত বহু মানুষ জানান, এটি কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশার বাস্তব রূপ।স্থানীয় এক প্রবীণ নাগরিক বলেন,“বছরের পর বছর ধরে আমরা এই হাসপাতালের উন্নতির জন্য অপেক্ষা করেছি। আজ মুখ্যমন্ত্রী সেই অপেক্ষার অবসান ঘটালেন। এখন চিকিৎসার জন্য আর রায়গঞ্জ বা শিলিগুড়ি ছুটতে হবে না।”

এক মহিলা রোগীর অভিভাবকের বক্তব্য,“বিরোধীরা শুধু মাইক হাতে হাসপাতাল-হাসপাতাল করে চিৎকার করেছে। আজ কাজ করে দেখিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিলেন কে উন্নয়ন করে, আর কে শুধু রাজনীতি করে।”সাধারণ মানুষের একাংশ সরাসরি বিরোধী রাজনৈতিক দলগুলির সমালোচনায় মুখর। স্থানীয় এক যুবকের বক্তব্য,“নির্বাচনের আগে বিরোধীরা শুধু বলত হাসপাতালে কিছু নেই। আজ নতুন OPD চালু হওয়ার পর তাদের মুখে কার্যত জামা ঘষে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

”আরও এক বাসিন্দা বলেন,“যারা এতদিন হাসপাতাল নিয়ে রাজনীতি করছিল, আজ তারা কোথায়? মুখ্যমন্ত্রী কাজে প্রমাণ করে দিলেন—উন্নয়ন মানে কী।”রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের এই পরিকাঠামোগত উন্নয়ন আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের অন্যতম বড় তুরুপের তাস হতে চলেছে।স্বাস্থ্য পরিষেবার বাস্তব উন্নয়ন যে শুধু ঘোষণায় নয়, মাটিতে নেমে কাজের মাধ্যমে হচ্ছে—এই বার্তাই কালিয়াগঞ্জের মানুষ পাচ্ছেন।এক স্থানীয় বাসিন্দার কথায়,“ভোটের সময় মানুষ কথা নয়, কাজ দেখে।এই হাসপাতালই আগামী দিনে তৃণমূলের শক্ত ভিত হয়ে দাঁড়াবে।”