বাংলার আইন শৃঙ্খলা যথেষ্ট ভালো – কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

এর পরে আর বিজেপি নেতাদের মুখ খোলা উচিত না বাংলার বিজেপি নেতৃত্ব বার বার করে বলেন, বাংলায় আইন শৃঙ্খলা নেই। কিন্তু এবার কেন্দ্রীয় সরকার বিভিন্ন পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিলো অন্যান্য অনেক রাজ্য থেকে বাংলার পরিস্থিতি অনেক ভালো। ডেরেকের লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানাল, ২০২১ সাল থেকে ২০২৩ সালে প্রবীণ নাগরিকদের উপর হওয়া বিভিন্ন বিচারাধীন অপরাধ কমেছে ৫৫ শতাংশ। আমেদাবাদ, সুরাত, জয়পুর-সহ দেশের অন্যান্য শহরে যা ঊর্ধ্বমুখী, বাংলায় তা নিম্নমুখী।

 

২০২৩ সালে কলকাতায় এমন মাত্র ছ’টি অভিযোগ নথিবদ্ধ হয়েছিল। প্রথম তিনে থাকা দিল্লি, বেঙ্গালুরু ও মুম্বইয়ে সেই সংখ্যা যথাক্রমে ১৩৬১, ৬৪৯ ও ৫১৮।এই খবর সামনে আসার পরে খুবই উল্লোসিত তৃণমূল। কিছুটা নীরবতা পালন করছে রাজ্য বিজেপি। তফসিলি জাতি এবং জনজাতিদের উপর হওয়া বিভিন্ন আক্রমণ, হেনস্তা সংক্রান্ত প্রশ্নে নাদিমুলকে কেন্দ্র জানাল, ২০১৯ থেকে ২০২৩ সালে তফসিলি জাতি ও জনজাতিদের উপর বিভিন্ন মামলা বাংলায় কমেছে ২১ শতাংশ। উল্টোদিকে, সর্বভারতীয় ক্ষেত্রে যা বেড়ে হয়েছে ৩২ শতাংশ। বাংলার সরকারের মাথায় এটা নিশ্চই একটা নতুন শিরোপা।