প্রায় ১৩ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল

উত্তর দিনাজপুর জেলার করণদিঘী থেকে প্রদীপ সিনহা রিপোর্টপ্রায় ১৩ কিলোমিটার রাস্তার কাজের উদ্বোধন করলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল, বিধায়ক গৌতম পাল জানিয়েছেন দীর্ঘদিন থেকেই টুঙ্গিদিঘী থেকে গোপালপুর রাস্তার বেহাল ছিল,

 

বর্ষা কালে মানুষজন যাতায়াত করতে পারছিল না, অবশেষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও‌ অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে রাস্তা সংস্কারের জন্য আবেদন করা হয়,সেই আবেদন সাড়া দিয়ে রাজ্য সরকার রাস্তা সংস্কারের জন্য ৯ কোটি ৮৮ লক্ষ টাকা দেয় ,সেই টাকায় দ্রুত রাস্তাটি তেরি করা হবে। মঙ্গলবার গোপালপুর থেকে বাইক রেলির মাধ্যমে রাস্তার কাজের উদ্বোধন করা হয়, দ্রুত রাস্তাটি কাজ শেষ হবে। এদিনের এই রাস্তা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করণদিঘীর বিধায়ক গৌতম পাল, ১৩ নং জেলা পরিষদের সদস্য আব্দুল রহিম, ১৪ নং জেলা পরিষদের সদস্য কৃষ্ণা সিংহ রায় চৌধুরী, তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুভাষ সিংহ, ও বিশিষ্ট সমাজসেবী শ্যামলাল মাহাতো সহ তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন টুঙ্গিদিঘী ব্যবসায়ী সমিতির মার্চেন্ট এসোসিয়েশন সদস্যরা।