প্রাক্তন ভারতীয় দলে ক্রিকেটার, রাজনীতির ময়দানে এসে ব্যাট বলের বদলে, হাতুড়ি নিয়ে ইট ভেঙে রাস্তা ছাড়াই করছে। ময়নার ঘটনা শোরগোল।

 

ময়না, পশ্চিম মেদিনীপুর: ময়নার বিজেপি বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা। আজ ময়নার মল্লিক মোড় থেকে আসনান এলাকার রাস্তা ছাড়াই করতে দেখা যায় আজ। বিধায়কের অভিযোগ দীর্ঘ চার বছর ধরে বেহাল অবস্থায় রয়েছে ময়নার প্রায় ৭ কিলোমিটার এই রাস্তা। পি ডব্লিউ ডি, জেলা পরিষদ বিধানসভা চিঠি দিলেও কিছু হয়নি।

তাই আমাদের কর্মসূচি নিতে হয়েছে আমাদের যতটা সম্ভব আমরা বেহালা রাস্তা মেরামত করব আমাদের যতটা সমর্থক। যদিও তৃণমূল কটাক্ষ করেছেন। ময়নার পঞ্চায়েত সমিতি সভাপতি সাহাজাহান আলী তিনি বলেন ময়নার বিধায়ক ময়নার ভৌগলিক কিছু জানেনা। উনি বিধায়ক হওয়ার পর ময়না তে বেশিদিন থাকে না। আমরা সোশ্যাল ওয়ার্ক করি, উনি আজকে করছেন ভালো, সামনে বিধানসভা ভোট তো, তাই প্রচারের আলোতে থাকার জন্য এসব করছে।