প্রতীতির ৪৮ তম বর্ষের একাদশতম সাহিত্য আসরের বিষয় ” বসন্ত উৎসব”_
তপন চক্রবর্তী রবিবার কালিয়াগঞ্জ শহরের রায়কলোনির শুভব্রত চক্রবর্তী(টয়)এর বাসগৃহে কালিয়াগঞ্জ,ভ্রাম্যমাণ সাহিত্য সংস্কৃতি ও কৃষ্টি সংস্থার ৪৮ তম বর্ষের একাদশতম সাহিত্য আসর বসে। সেদিনের সাহিত্য আসরের আলোচ্য বিষয় ছিল”বসন্ত উৎসব”।ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে ঠিক তাই ফাগুন রবিবার লেগেছিল কালিয়াগঞ্জের রায় কলোনির শুভব্রত চক্রবর্তীর(টয়) এর বাসভবনের ছাদের নন্দন কাননে।অসাধারন একটি সবুজ বনানীর মাঝে সাহিত্যের আসর বসেছিল যা এক কথায় অনবদ্য।

প্রতীতির অনুষ্ঠানে বসন্ত বন্দনার সমবেত সঙ্গীত দিয়েই শুরু করে অনল কুমার ফৌজদার,সুমিতা দে,বিপুল মৈত্র,রূপা বসাক, মিতালী কুন্ডু এবং শ্যামলী সরকার।বসন্ত উৎসবের সাহিত্য আসরে উৎসবের আদিকাল থেকে বর্তমান কালের রঙের উৎসব নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা করেন অবসরপ্রাপ্ত শিক্ষক তপন কুমার চক্রবর্তী, ড:কাঞ্চন কুমার দে, সুমনা গুহ,রাধিকা রঞ্জন দেবভুতি,কাজল মোদক,অধ্যাপক পবিত্র কুমার বর্মন।বসন্ত উৎসব নিয়ে প্রত্যেকের আলোচনা উপস্থিত শ্রোতাদের সমৃদ্ধ করে। নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী কঙ্কনা দে।কঙ্কনার নৃত্য উপস্থিত সবাইকে মুগ্ধ করে।প্রতীতির সাহিত্য আসরে একক সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী বানী সাহা এবং শ্যামলী সরকার।সাহিত্য আসরে স্বরচিত কবিতা পাঠ করে শোনান সনাতন তালুকদার,প্রদীপ কুমার রায় এবং সরেন্দ্র নাথ সরকার।সাহিত্য আসরে শুভব্রত চক্রবর্তীর সহধর্মিণী সুমিতা চক্রবর্তী অসাধারন একটি আবৃত্তি করেন যা সবার মনে দাগ কেটেছে বলা যেতেই পারে। ওই দিন সাহিত্য আসরে কবি সরেন্দ্র নাথ সরকারের একটি পত্রিকা প্রকাশ হয়।পত্রিকার নাম ” বালুচর “!পত্রিকার উদ্বোধন করেন প্রতীতির যুগ্ম সম্পাদক বিপুল কুমার মৈত্র এবং প্রতীতির সভাপতি স্বর্ণময় অধিকারী।সমগ্র অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করেন সংস্থার যুগ্ম সম্পাদক বিপুল কুমার মৈত্র।সাহিত্য আসরে সভাপতিত্ব করেন প্রতীতির স্থায়ী সভাপতি স্বর্ণময় অধিকারী।
