পুজোর আগে আগে ফুট সেফটি অফিসারের কালিয়াগঞ্জ মিষ্টির দোকানে হানা_

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১০ সেপ্টেম্বর:বুধবার উত্তরও দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে পূজার আগে আগে বিভিন্ন মিষ্টির দোকানে কালিয়াগঞ্জ ব্লকের ফুড সেফটি অফিসার হানা দেয়। জানা গেছে ফুড সেফটি অফিসার কালিয়া গঞ্জের বিশিষ্ট মিষ্টির ব্যবসায়ী প্রয়াত মানিক ভদ্রের দোকানে যায়।

সেখানে গিয়ে দোকানের ট্রেড লাইসেন্স দেখেন।শুধু লাইসেন্স দেখেই চলে যায়নি।প্রয়াত মানিক ভদ্রের স্ত্রীকে একটি নোটিশ দিয়ে আসে।আগামী সাতদিনের মাথায় তারা আবার যাবেন বলে ফুড সেফটি অফিসার কালিয়াগঞ্জ ও হেমতাবাদ সন্তোষ কুমার পাল। কালিয়াগঞ্জ স্টেশনের ওপারের বেশ কিছু মিষ্টির দোকানের ব্যবসায়ী জানান পূজার সময় এটা রুটিন চেকিং। আমরা যারা নির্ভেজাল ব্যবসা করে থাকি আমাদের ভয়ের কি আছে?ফুড সেফটি অফিসার সন্তোষ কুমার পাল বলেন আমাদের দপ্তরের যে ধরনের কাজ আমাদের সেটি করতেই হবে।