পালিগাঁও অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে আনন্দ মুলক ভ্রমণ_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭ জানুয়ারি: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ২নম্বর চক্রের পালিগাঁও অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে শিক্ষা মুলক ভ্রমণের ব্যাবস্থা করা হয়। বিদ্যালয়ের শিক্ষক দীপঙ্কর রায় এক সাক্ষাৎকারে জানান তাদের বিদ্যালয় থেকে যে সমস্ত ছাত্র ছাত্রীরা

এবার পঞ্চম শ্রেণীতে উঠে তাদের বিদ্যালয় থেকে উচ্চ বিদ্যালয়ে গেছে তাদের নিয়ে জেলার মধ্যে কাছাকাছি কিছু দর্শনীয় স্থান ছাত্র ছাত্রীদের দেখানোর ব্যবস্থা করার সাথে সাথে তাদের আনন্দ দানের ব্যাবস্থা করা হয়। শিক্ষক দীপঙ্কর বাবু বলেন তাদের বিদায়ী ছাত্র ছাত্রীদের নিয়ে দুর্গাপুর রাজবাড়ী কেমন সেটা যেমন দেখিয়ে আনা হয়েছে তেমনি রায়গঞ্জ পৌর পার্ক নিয়ে যাওয়া হয়েছিল।সেখানে তারা দীর্ঘক্ষণ আনন্দ করেছে।দীপঙ্কর বাবু বলেন তাদের স্লোগান” চলো ঘুরতে যাই আনন্দের রং গায়ে মাখাই”;অনেকাংশেই সফল হয়েছে বলে তিনি মনে করেন।




