নমিনেশনের আগে পূজা-যজ্ঞে আত্মনিবেদন, জয়ের আশায় আশীর্বাদ নিলেন উৎপল মহারাজ

কালিয়াগঞ্জ: আসন্ন বিধানসভা নির্বাচনে নমিনেশন জমা দেওয়ার আগে আধ্যাত্মিক আবহে দিন শুরু করলেন বিজেপি প্রার্থী শ্রী উৎপল মহারাজ। বৃহস্পতিবার সকালে কালিয়াগঞ্জ হিন্দু মিলন মন্দিরে গুরুমহারাজের যজ্ঞে অংশগ্রহণ করেন তিনি।

এরপর কালীবাড়িতে গিয়ে পূজা ও আরতী করেন এবং এলাকার মানুষের মঙ্গল কামনায় প্রার্থনা জানান।এই বিশেষ দিনে প্রার্থী উৎপল মহারাজ বলেন, “আজ আমি নমিনেশন জমা দিতে যাচ্ছি, তার আগে ঈশ্বরের আশীর্বাদ নেওয়া আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কালিয়াগঞ্জের মানুষ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছেন, তা আমাকে অনুপ্রাণিত করছে। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, মানুষের উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার জন্য সর্বদা কাজ করে যাব।”তিনি আরও জানান, “এই লড়াই শুধুমাত্র একটি নির্বাচনের লড়াই নয়, এটি সাধারণ মানুষের অধিকার ও এলাকার সামগ্রিক উন্নয়নের লড়াই। আমি আশাবাদী, কালিয়াগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে রায় দেবেন।”নমিনেশন জমা দেওয়ার আগে প্রার্থীর এই ধর্মীয় কর্মসূচি ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।