“ধামসা-মাদলের তালে রায়গঞ্জে মমতার নাচ—আদিবাসী মায়েদের সঙ্গে অনন্য মুহূর্ত”
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর: নির্বাচনী প্রচারের ব্যস্ততার মধ্যেও এক অন্যরকম ছবি ধরা পড়ল রায়গঞ্জে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ধামসা-মাদলের তালে আদিবাসী মায়েদের সঙ্গে নৃত্যে অংশ নিয়ে তৈরি করলেন এক আবেগঘন মুহূর্ত।রায়গঞ্জের জনসভা মঞ্চে নিজের লেখা গান, যার সুর দিয়েছেন ইন্দ্রনীল সেন, সেই গানের তালে তাল মিলিয়ে নাচতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। মঞ্চে উপস্থিত আদিবাসী মহিলাদের সঙ্গে হাত মিলিয়ে, তাঁদের ঐতিহ্যবাহী নৃত্যের ছন্দে নিজেকে ভাসিয়ে দেন তিনি।
মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য উচ্ছ্বাসে ভরে তোলে গোটা সভামঞ্চ ও উপস্থিত জনতাকে।এই ঘটনায় স্পষ্ট হয়ে ওঠে বাংলার লোকসংস্কৃতি ও আদিবাসী ঐতিহ্যের প্রতি মুখ্যমন্ত্রীর টান। রাজনৈতিক সভার গাম্ভীর্যের মাঝেও এই নাচ যেন একতার বার্তা দেয়—ধর্ম, জাতি ও সংস্কৃতির ভেদাভেদ ভুলে মিলেমিশে থাকার আহ্বান।উপস্থিত মানুষজনও হাততালি ও উচ্ছ্বাসে ভরিয়ে দেন গোটা পরিবেশ। অনেকেই বলেন, এমন দৃশ্য খুব একটা দেখা যায় না, যা রায়গঞ্জের এই সভাকে আরও স্মরণীয় করে রাখল।নির্বাচনী প্রচারের পাশাপাশি এই সাংস্কৃতিক মুহূর্ত যেন ভোটের ময়দানে এক অন্য মাত্রা যোগ করল।
