জেলা প্রশাসন ও জাস্ট রাইটস ফর চিলড্রেনের উদ্যোগে বাল্য বিবাহ রোধে সচেতনতা মুলক প্রচার
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ৫ ফেব্রুয়ারী:বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে উত্তর দিনাজপুর জেলা প্রশাসন ও জাস্ট রাইটস ফর চিলড্রেনের যৌথ উদ্যোগে বাল্য বিবাহ রোধ ও সচেতনতামূলক প্রচার করা হয়।

এক সাক্ষাৎকারে ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটির সম্পাদিকা কাদম্বরী অধিকারী বলেন আমাদের মূল কাজই হচ্ছে সমাজের গ্রাসরুটে গিয়ে বোঝাতে হবে বাল্য বিবাহ কতটা ক্ষতি একজন নাবালিকা মেয়ের পক্ষে। তিনি বলেন আমাদের দেশের একটা বড় অংশের মেয়েরা নানান প্রলোভনের মাধ্যমে বাধ্য হয়ে কেউবা নিজেদের প্রয়োজনের তাগিদে বাছ বিচার না কারেই বিবাহ দিয়ে দেয় অপ্রাপ্ত বয়সেই।যদিও আমাদের দেশে বাল্য বিবাহ রোধে একটি আইন আছে।কিন্তু সেই আইন কতটা বাল্য বিবাহ রোধে ফলপ্রসূ তা যে ভাবে বাল্য বিবাহ বেড়েই চলেছে তা দেখলেই বোঝা যায় অতি সহজেই।তাই আমাদের আহ্বান আসুন আমরা সবাই মিলে একে মূল থেকে নির্মূল করি।
