জীবন রেখার উদ্যোগে রায়গঞ্জে একটি অত্যাধুনিক ব্লাড ব্যাংকের উদ্বোধন
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর ১১ সেপ্টেম্বর: বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের জীবন রেখা হাসপাতালের অত্যাধুনিক ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলার জেলাজেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা।উপস্থিত ছিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যানী,রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ বিশিষ্ট জনেরা।

জেলা শাসক সুরেন্দ্র কুমার ।মিনা বলেন এই ব্লাড ব্যাংক স্থাপনের ফলে রায়গঞ্জে রক্তের সংকট অনেকটাই কমে যাবে বলে তার বিশ্বাস। ডা: শান্তনু দাস বলেন আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে রোগী ও দাতার রক্ত মেলানো হয়। তাই কোন জটিলতা বা এলার্জি তৈরি হয়না।তিনি বলেন আমরা নিয়মিত রক্ত দান শিবিরের আয়োজন করবো ।এছাড়াও স্কুল কলেজ ও সামাজিক প্রতিষ্ঠানে সচেতনতা প্রচার চালানো হবে বলে ডা: শান্তনু দাস জানান।ডাঃ শান্তনু দাস বলেন এই ব্লাড ব্যাংকের মাধ্যমে উত্তর দিনাজপুর,দক্ষিণ দিনাজপুর ও মালদা ও সীমান্তবর্তী বিহারে রক্তের ঘাটতি পূরণে এই ব্লাড ব্যাংক বড় ভূমিকা পালন করবে বলেই তার বিশ্বাস।





