জলঘড়ি সাহিত্য আসরে প্রকাশিত হল কবি ননী গোপাল শীলের” মাটির বাড়ি”

তপন চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের আত্মপ্রচার বিমুখ স্বল্পবাক বিশিষ্ট কবি ননী গোপাল শীলের কাব্যগ্রন্থ “মাটির বাড়ি”প্রকাশ হয় সম্প্রতি কলকাতার “জলঘড়ি”পত্রিকার এক সাহিত্য আসরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে। সেদিন যেন সাহিত্যের আসর কবি এবং সাহিত্যিকদের চাঁদের হাটে পরিণত হয় পত্রিকা প্রকাশের অনুষ্ঠান।মাটির বাড়ি কাব্যগ্রন্থে ননী গোপাল শীলের বিভিন্ন আঙ্গিকের ৬৪ টি কবিতা প্রকাশ হয় যা প্রতিটি সাহিত্য রসিক মানুষের কাছে ভালো লাগার রসদ হয়ে থাকবে।বিশিষ্ট কবি ননী গোপাল শীলের প্রথম কবিতা প্রকাশ মরূদ্যান সংঘের হাতে লিখা পত্রিকায়।পরবর্তীতে গৌড় জন যাহে,বিপন্ন বিস্ময়, প্রতীতি ছাড়াও কলকাতার কিছু লিটল ম্যাগাজিনে তার কবিতা প্রকাশ হয়।তিনি বলেন জীবনের শেষ

অধ্যায়ে এসে বন্ধুবর তথা রাজ্যের অবসর প্রাপ্ত আধিকারিক উৎপল ঝাঁযের সুপ্ত ইচ্ছায় এবং গৃহকর্তী উমাময়ী শীলের পূর্ণ সহযোগিতা ছাড়া কোনভাবেই এত বড় কাজ আমার পক্ষে করা সম্ভব ছিলনা।সাহিত্য প্রেমীদের কাছে ভালো লাগলেই এই প্রচেষ্টা স্বার্থক রূপ পাবে।প্রকাশ,উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কবি ননী গোপাল শীল কালিয়াগঞ্জের ৪৯ বছর ধরে ভ্রাম্যমাণ সাহিত্য,সংস্কৃতি কৃষ্টি সাহিত্য সংস্থা”প্রতীতির” ঊষা লগ্ন থেকেই এই সাহিত্য সংস্থার সাথে ওতপ্রোত ভাবে আজও জড়িয়ে আছেন।