খাদ্যদ্রব্যে ভেজাল রোধে কালিয়াগঞ্জ ফুড সেফটি আধিকারিকের নিকট ক্রেতা সুরক্ষা সমিতির ডেপুটেশন_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর,৫ ফেব্রুয়ারী: বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতি কালিয়াগঞ্জ শহরে বিভিন্ন খাদ্য দ্রব্যে ভেজাল রোধে ৭ দফা দাবি সম্বলিত একটি ডেপুটেশন কালিয়াগঞ্জ ফুড সেফটি আধিকারিকের নিকট দেয়।কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির সভাপতি কানাই শেঠ এক সাক্ষাৎকারে জানান তাদের ক্রেতা সুরক্ষা সমিতির পক্ষ থেকে আজ ভেজাল রোধে ৭ দফা দাবি সম্বলিত একটি স্মারক লিপি ফুড সেফটি আধিকারিকের কাছে দেওয়া হয়।এই ৭ দফা দাবির মধ্যে প্রথম দাবি ছিল কালিয়াগঞ্জ শহরের সরিষা তেলের অধিকাংশ মিলেই ব্যাপক ভাবে ভেজাল তেল তৈরি হচ্ছে।অবিলম্বে সরিষার তেলের ভেজাল রোধে ফুড সেফটি আধিকারিকের দপ্তরের মাধ্যমে দৃষ্টান্ত মুলক ব্যাবস্থা গ্রহন করতে হবে।দ্বিতীয়ত কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্র গঞ্জ বাজারের দুধ বাজারে ব্যাপক হারে দুধে ভেজাল চলছে ।ফলে কচি বাচ্চা এবং বৃদ্ধদের ভীষন অসুবিধার সন্মুখীন হতে হচ্ছে।অবিলম্বে ভেজাল দুধ বিক্রেতাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে হবে বলে সংগঠনের সভাপতি কানাই শেঠ জানান।

সংগঠনের সম্পাদক সন্দীপ ধর বলেন কালিয়াগঞ্জ শহরের যত্রতত্র মিনারেল ওয়াটারের নামে ফ্যাক্টরি চলছে।যাদের না আছে কোন ট্রেড লাইসেন্স না আছে কোন পরিকাঠামো।ফলে বোতলে যেমন তেমন জল দিয়ে প্রচুর পয়সা লুটে নিচ্ছে এক শ্রেনীর শহরের মানুষ অবিলম্বে এই ধরনের ভেজাল জেলার কারখানা বন্ধ করতে হবে।কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সমিতির অন্যতম সদস্য ড: চিন্ময় দেবগুপ্ত বলেন কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন ফলের দোকান ও মিষ্টির দোকানেও চলছে ভেজাল। এই ভেজাল রুখতে অবিলম্বে কালিয়াগঞ্জ ফুড সেফটি আধিকারিকের দপ্তরের মাঠে নেমে ভেজাল রোধে কাজ করতে হবে। ড: চিন্ময় দেবগুপ্ত বলেন কালিয়াগঞ্জ শহরের ধনকোল এলাকায় রাস্তার ধারে মাংস বিক্রি করা হচ্ছে যা কোন ভাবেই স্বাস্থ্যবিধি সম্মত নয়।অবিলম্বে বন্ধ করতে হবে।কালিয়াগঞ্জ ফুড সেফটি আধিকারিক সন্তোষ কুমার পাল বলেন ডেপুটেশন গ্রহন করে বলেন এখন থেকে ভেজাল রোধে যে সমস্ত প্রোগ্রাম করা হবে সেখানে ক্রেতা সুরক্ষা সমিতির সদস্যদের জানানো হবে এবং ভেজাল রোধে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে মাঝে মধ্যে সচেতনতা বৃদ্ধি ক্যাম্প করা হবে বলে তিনি ক্রেতা সুরক্ষা সমিতির সদস্যদের প্রতিশ্রুতি দেন। ক্রেতা সুরক্ষা সমিতির ডেপুটেশনে উপস্থিত ছিলেন অনিল কুমার দেবশর্মা,রমেন্দ্র নাথ দাস,উৎপল সেন,শান্তনু চক্রবর্তী সহ অনেকেই।







