কুলিক পক্ষী নিবাসের পাখি গণনার কাজ সম্পন্ন হল

প্রতি বছরের মত এ বছরও এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুলিক পক্ষী নিবাসে পা ঝাখি গণনার কাজ সম্পন্ন হল। গতকাল হালকা বৃষ্টিতেই সকাল সাতটা থেকে এই গণনার কাজ শুরু হয়। গণনা চলে দুদিন ধরে – ১৪ ও ১৫ সেপ্টেম্বর । গতকাল কুলিক পক্ষী নিবাস এর বাইরে রাজ্য সড়কের দুই ধারে যে গাছগুলোতে পরিযায়ী পাখিরা আশ্রয় নিয়েছে সেই গাছগুলোর পরিযায়ী পাখিদের গণনা করা হয। আজ ১৫ ই সেপ্টেম্বর কুলিক পক্ষী নিবাসের ভেতরে বিভিন্ন গাছে আশ্রয় নেওয়া পাখি গুলোর গণনা করা হয় ।

 

এ বছর বৃষ্টিপাত ভালো হওয়াতে পাখির সংখ্যা গত বছরের চেয়ে বৃদ্ধি পাবে এটাই আশা করা যাচ্ছে। বনদপ্তরের আহবানে এই পাখি গণনার কাজে অংশগ্রহণ করেছে উত্তর দিনাজপুর পিপল ফর অ্যানিমেলস , নর্থ বেঙ্গল ফটোগ্রাফি ক্লাব, হিমালয়ান মাউনটেনিয়ারিং এন্ড ট্রেকার্স অ্যাসোসিয়েশন, রায়গঞ্জ উৎকর্ষ ওয়াইল্ড লাইফ নেচার সোসাইটি এবং রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের এন সি সি বিভাগের ২০ জন এবং সারদা বিদ্যা মন্দির এর ছাত্র ছাত্রীরা।

উপস্থিত ছিলেন চিফ কনজারভেটর অব ফরেস্ট অরুন মুখার্জী মহাশয়, বিভাগীয় বনাধিকারিক ভূপেন বিশ্বকর্মা , রেঞ্জার সোভিক ঝা, উত্তর দিনাজপুর পিপল ফর এনিন্যালস এর সম্পাদক গৌতম তান্তিয়া , রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ দেবজয় ভট্টাচার্য মহাশয় সহ অন্যান্যরা । পাখি গণনায় অংশগ্রহণকারী সদস্যদের বিভিন্ন গ্রুপে ভাগ করে বিভিন্ন জোন এ পাঠিয়ে গণনা কার্য চালানো হয়। নেস্ট কাউন্টিং মেথড এ মূলত এই গণনা কার্য চলে। প্রতিটি পাখির বাসাতে মা ও বাবা সহ দুটো করে বাচ্চা নিয়ে গড়ে চার টি পাখি হিসেবে ধরা হয়। গত বছর পাখি এসেছিল 96917 টি। এই বছর পাখির সংখ্যা বৃদ্ধি পাবে এটাই সবাই আশা করছে।