কুনোর প্রতিবাদ ক্লাবের রক্তদান শিবিরে পিতা পুত্রের একসাথে রক্তদান সবার নজর কাড়লো

তপন চক্রবর্তী কালিয়াগঞ্জ১৯ অক্টোবর: রবিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের কুনোরে কুনোর প্রতিবাদ ক্লাবের শ্যামা পূজার ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রতিবাদ ক্লাব প্রাঙ্গণে একই সাথে চক্ষু পরীক্ষা এবং রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই রক্তদান শিবিরের বৈশিষ্ট হল পিতাপুত্রের একসাথে রক্ত দান যা সবার নজর কাড়া ঘটনা বলা যেতেই পারে। রক্ত দান শিবিরে এবার দিয়ে কুনো রের প্রিয়ব্রত সরকার ৫২ বার রক্ত

 

দিয়ে যেমন সবার নজর কেড়েছে ঠিক একই ভাবে নজর কেড়েছে পিতার সাথে পুত্র হিরন্ময় সরকার পাশা পাশি রক্ত দান করে।পুত্র হিরন্ময় সরকার এবার দিয়ে দুইবার রক্তদান করেছে বলে জানা যায়। জানা যায় রবিবারের রক্তদান শিবিরে মোট ৫১জন রক্ত দাতা রক্ত দান করেন। কুনোর প্রতিবাদ ক্লাব রক্তদান করেই ক্ষান্ত হয়নি প্রতিবাদ ক্লাবের প্রাঙ্গনে বিনা মূল্যে কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাবের পরিচালনায় একটি চক্ষু পরীক্ষা শিবিরেরও আয়োজন করে।বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের মোট ২০০ জন চক্ষু পরীক্ষা করে বলে কুনোর প্রতিবাদ ক্লাবের কর্ণধার দামাশু রায় সাংবাদিকদের জানান।