কালিয়াগঞ্জ শান্তি কলোনির শ্রীমতি ঘাটে ছটপূজার প্রস্তুতি পরিদর্শন করলেন পৌর প্রধান
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর,২১.অক্টোবর:দুর্গা পূজা ,কালীপূজার পর এবার দুয়ারে ছটপূজা চলে এসেছে বলা যেতে পারে। জানা জায় সূর্যের দেবতা ছট পূজা প্রতিবারের মত এবারেও কালিয়াগঞ্জ শহরের মূল ছট পূজার উৎসব কালিয়াগঞ্জ পৌর সভার তৈরি শ্রীমতি ঘাটে হয়ে থাকে। তাই আসন্ন ছট পূজার প্রাথমিক প্রস্তুতি পরিদর্শন করলেন কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌর সভার উপ পৌর পিতা ঈশ্বর রজক সহ কালিয়াগঞ্জ ছট পূজা কমিটির সদস্যরা।

,শ্রীমতি ঘাট পরিদর্শনের পূর্বে ছট পূজা কমিটির সদস্যরা নিজেদের মধ্যে একটি বৈঠক সেরে নেয় বলে জানা যায়।বৈঠকে শ্রীমতি ঘাটে কোন রকম দুর্ঘটনা না ঘটে সেসব।নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জানা জায় আগামী ২৭ ও ২৮ অক্টোবর ছট পূজার অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক তৎপরতা শুরু হয়ে গেছে।কালিয়াগঞ্জ শহরের বহু হিন্দি ভাষী মানুষের বসবাস।বর্তমানে বহু বাঙালিরাও ছট পূজা করে থাকে।ছট পূজাকে কেন্দ্র করে যেমন অতিরিক্ত পুলিশের ব্যাবস্থা থাকে তার সাথে সাথে কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে ডুবুরি আনার ব্যবস্থা করা হয়ে থাকে।

