কালিয়াগঞ্জ শহরে রাতে খোলা থাকেনা ঔষুধের দোকান,অসুবিধায় শহরবাসী
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৮ অক্টোবর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে রাতে কোন ঔষুধের দোকান না থাকায় শহরের মানুষ চরম সমস্যায় পড়েছে বলে জানা যায়। কালিয়াগঞ্জ শহরে বেশ কিছু ঔষুধের দোকান আছে যাদের মধ্যে কোনো দোকান রেল লাইনের এপার অথবা ওপার কোন এলাকাতেই খোলা থাকেনা।ফলে বেশি রাতে কোন অসুস্থ মানুষের জীবনদায়ী ঔষুধের প্রয়োজন হয় তাহলে মাথা কুটে মরে গেলেও কোন ঔষুধের দোকান থেকে রাতে ঔষুধ পাওয়া যায়না। কালিয়াগঞ্জ পৌর সভার প্রাক্তন পৌর পিতা রাম বিলাস সাহা সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রতিশ্রুতি দিয়ে বলে ছিলেন তিনি ড্রাগ অ্যাসোসিয়েশনের কালিয়াগঞ্জ ইউনিটের সাথে কথা বলে প্রতিদিন এক সপ্তাহে রেল লাইনের এপারে অর্থাৎ মহেন্দ্রগঞ্জ এলাকায় একটি ঔষুধের দোকান খোলা রাখার ব্যাবস্থা করবেন এবং লাইনের ওপারে নেতাজি সুভাষ রোডে একটি দোকান একসপ্তাহ ঔষুধের দোকান খোলা রাখার ব্যাবস্থা করবেন।কিন্তু প্রাক্তন পৌর পিতা রাম নিবাস সাহা প্রতিশ্রুতি পালনে সম্পূর্ণ রূপে ব্যর্থ হয়েছেন।

তাছাড়া তৃণমূলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রাম নিবাস সাহাকে তার পদ থেকে সরিয়ে দেন।পরবর্তীতে তৃণমূলের অপর এক পৌরপতি বিশ্বজিৎ কুন্ডু কিছুদিনের জন্য এসে তিনি পদত্যাগ করে চলে যান।

আসল কাজ কেও করতে পারেন নি।তবে কালিয়াগঞ্জ পৌর শহরের মানুষের বিশ্বাস বর্তমান পৌর পিতা কার্তিক পাল ছাড়া এই কাজ কারো পক্ষে করাই সম্ভব নয়।
কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির সভাপতি কানাই শেঠ এক প্রশ্নের উত্তরে জানান কালিয়াগঞ্জ পৌর শহরে রাতে একটি ঔষুধের দোকান খোলার দাবি ক্রেতা সুরক্ষা সেবা সমিতির দাবি দীর্ঘদিনের।প্রাক্তন পৌর পিতা রাম নিবাস সাহা প্রতিশ্রুতি দিয়ে তিনি কথা রাখতে পারেন নি। তাই সাধারণ মানুষের স্বার্থের কথা ভেবে কালিয়াগঞ্জ শহরে একটি ঔষুধের দোকান খোলা রাখা যায় সে ব্যাপারে রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জ পৌর সভার করিৎকর্মা পৌরপিতা কার্তিক পালের কাছে গিয়ে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতি পক্ষ থেকে একটি দাবি পত্র শীঘ্রই পেশ করা হবে বলে সভাপতি কানাই শেঠ জানান।তিনি বলেন অনেক বাড়িতেই অসুস্থ মানুষ আছেন।তাদের হঠাৎ করে রাত্রে প্রয়োজনীয় ঔষুধের প্রয়োজন হয়।সেই সময় যদি সেই প্রয়োজনীয় ঔষুধ হাতের কাছে না পাওয়া যায় তখন রোগীর পরিবারের মানুষদের কি সমস্যায় পড়তে হয় যারা ভুক্ত ভোগী তারাই বোঝেন।তাই কালিয়াগঞ্জ শহরে অবিলম্বে রাতের ঔষুধের দোকান খোলার ব্যাবস্থা করা হোক বলে কালিয়াগঞ্জ ক্রেতা সুরক্ষা সেবা সমিতির সভাপতি কানাই শেঠ দাবি জানান।
