কালিয়াগঞ্জ পৌর যুব সংসদ প্রতিযোগীতায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করলো_
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৮ আগস্ট:পশ্চিমবঙ্গ সরকারের সংসদ বিষয়ক দপ্তরের উদ্যোগে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কালিয়াগঞ্জ পৌর সভার ব্যবস্থাপনায় শুক্রবার অনুষ্ঠিত যুব সংসদ প্রতিযোগিতায় কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে।প্রতিযোগিতায় প্রথম রানার্সের পুরস্কার পায় কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় রণার্সের পুরস্কার পায় কালিয়াগঞ্জ মিলনময়ী বালিকা বিদ্যালয়।


শুক্রবার রায়গঞ্জের সংসদ তথা কালিয়াগঞ্জ পৌর সভার করিৎকর্মা পৌর পিতা কার্তিক চন্দ্র পাল এই যুব সংসদ প্রতিযোগিতার উদ্বোধন করে বলেন আজকের ছাত্র ছাত্রীরা আগামী দিনের দেশের কান্ডারী। তাই দেশের সংসদীয় ব্যাবস্থার সম্যক ধারণা তাদের অবশ্যই থাকা উচিৎ ।বর্তমান ছাত্রছাত্রীদের বর্তমান সংসদীয় ব্যাবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকাটাই এই যুব সংসদ প্রতিযোগীতার মুল লক্ষ ।অনুষ্ঠানে কালিয়াগঞ্জ বিধান সভার বিধায়ক উৎপল মহারাজ ছাড়াও পৌর সভার কমিশনারগন এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। কালিয়াগঞ্জ পৌর যুব সংসদ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কালিয়াগঞ্জ সরলা সুন্দরী উচ্চ বিদ্যালয়,কালিয়াগঞ্জ পার্বতী সুন্দরী উচ্চ বিদ্যালয়,কালিয়াগঞ্জ মনমোহন বালিকা বিদ্যালয়,কালিয়াগঞ্জ মিলনময়ী উচ্চ বালিকা বিদ্যালয় এবং সেরগ্রাম উচ্চ বিদ্যালয়।

