কালিয়াগঞ্জ পৌরসভায় সুইমিং পুল তৈরীর জন্য রায়গঞ্জের সাংসদ এক কোটি টাকা দেবার প্রতিশ্রুতি
_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,উত্তর দিনাজপুর_উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহরে একটি সুইমিং নির্মাণের জন্য রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল কালিয়াগঞ্জ পৌর সভাকে এক কোটি টাকা দেবার জন্য পৌর পিতা রাম নিবাস সাহাকে একটি চিঠি দিলেন।এ ব্যাপারে রায়গঞ্জের সাংসদ কার্তিক পাল বলেন তিনি কালিয়া গঞ্জের ভূমি পুত্র।তাই কালিয়াগঞ্জ শহর বিভিন্ন দিক দিয়ে সাজিয়ে

তোলার দায়িত্ব বর্তমানে একজন সাংসদ হিসেবে তার অবশ্যই আছে।কালিয়াগঞ্জ পৌর সভা তৃণমূলের দ্বারা পরিচালিত হতেই পারে উন্নয়নে কোন রং দেখার ব্যাপার নেই।উন্নয়নে সবার হাত লাগানো প্রয়োজন।তবেই একটা এলাকার উন্নয়ন সম্ভব। যদিও কালিয়াগঞ্জ পৌর সভার পৌর পিতা রাম নিবাস সাহা এব্যাপারে এক সাক্ষাৎকারে বলেন উন্নয়নের স্বার্থে কেও যদি আর্থিক সাহায্য করতে চায় সেক্ষেত্রে আমি মনে করি নেওয়া উচিৎ।তবে শুক্রবার আমাদের পৌর সভার বোর্ড মিটিং আছে সেখানে ব্যাপারটি আলোচনা হবার পরেই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে পৌর পিতা রাম নিবাস সাহা জানান।
