কালিয়াগঞ্জ থানার ব্যবস্থাপনায় চক্ষুপরীক্ষা শিবির
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৯ আগস্ট: আসলে কথায় আছে যে রান্ধে সে চুলও বাঁধে।পুলিস শুধু আইনশৃঙ্খলা রক্ষার কাজের মধ্যেই সীমাবদ্ধ না থেকে তার পাশাপাশি সামাজিক কাজকর্ম করতেও বর্তমানে তারা সিদ্ধহস্ত।কালিয়াগঞ্জ থানার করিৎকর্মা আই সি অভিজিৎ দত্তের নেতৃত্বে কালিয়াগঞ্জ থানা প্রাঙ্গণে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
এই বিনামূল্যে চক্ষুপরীক্ষা শিবিরের সহযোগিতায় ছিল কালিয়াগঞ্জ লায়ন্স ক্লাব। কালিয়াগঞ্জ থানার আই সি এক সাক্ষাৎকারে বলে ন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন থানার কাজ শুধু আইনশৃঙ্খলা রক্ষা করাই নয় পাশাপাশি নিজ নিজ এলাকায় এমন অনেক কাজ সমাজের দরিদ্র মানুষদের জন্য করার আছে সেসব পুলিস প্রশাসন অনেক সহজেই করতে পারে।তাই আমরা আজ আনুমানিক চারশো দরিদ্র মানুষদের জন্য একটি বিনা মূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।চক্ষু পরীক্ষা করানো হয় বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা।


