কালিয়াগঞ্জ কলেজে স্টুডেন্ট হেলথ হোমের উদ্যোগে স্বাস্থ্য শিবির

_তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৭ জানুয়ারী:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ স্টুডেন্ট হেলথ হোমের আঞ্চলিক শাখার উদ্যোগে কালিয়াগঞ্জ কলেজে ছাত্র ছাত্রীদের নিয়ে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা গৌতম মজুমদার,কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ দাস,স্বাস্থ্য বিভাগের শাশ্বতী মৈত্র

 

, কালিয়াগঞ্জ কলেজের অধ্যাপক পবিত্র বর্মন,সঞ্জীব ঝাঁ সহ অনেকেই। ডা গৌতম মজুমদার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন ছাত্র ছাত্রীদের মনে রাখতে হবে স্বাস্থ্য ঠিক থাকলে শিক্ষা ঠিক থাকবে।তাই প্রতিটি ছাত্র ছাত্রীদের মনে রাখতে হবে সবার আগে নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে।স্টুডেন্ট হেলথ হোমের কালিয়াগঞ্জ আঞ্চলিক শাখার সম্পাদক রঞ্জন মোদক বলেন সারাদিন ধরে ১৩২ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।এছাড়াও বিভিন্ন সম্পর্কে ছাত্র ছাত্রীদের নিয়ে আলোচনা করা হয়।জানা যায় কালিয়াগঞ্জ কলেজে গত ২রা জানুয়ারি থেকে ৮ ই জানুয়ারি স্টুডেন্ট উইক সেলিব্রেশন উদযাপন হচ্ছে বলেও জানা যায়।