কালিয়াগঞ্জে ব্লক প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে পথ কুকুরদের জলাতঙ্ক রোগের টিকাকরণ
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ ২৮ সেপ্টেম্বর:বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার কালিয়াগঞ্জ শহরের সর্বত্র পথ কুকুর,পোষ্য কুকুর এবং বিড়ালদের জন্য ভ্রাম্যমাণ চিকিৎসা শিবিরের মাধ্যমে জলাতঙ্ক টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হয়।কালিয়াগঞ্জ ব্লক প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডাঃ মানিক লাল সাহা বলেন প্রতি বছরের মত এবারেও ২৮ শে সেপ্টেম্বর বিশ্ব জলাতঙ্ক দিবসে আমরা কালিয়াগঞ্জ শহরের ১৮ টি স্থানে নির্দিষ্ট সময়ে ভ্রাম্যমাণ চিকিৎসা মাধ্যমে পথ কুকুর ও পোষ্য কুকুরকে জলাতঙ্কের ভ্যাকসিন দেওয়া হয়।
মানিক বাবু বলেন তাদের কালিয়াগঞ্জ ব্লক প্রাণী সম্পদ বিকাল দপ্তরের কর্মীরা সারাদিন ধরে এই কাজে সাহায্য করেছে বলে জানান।তিনি জানান সোমবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯৫ টি কুকুর এবং ৫ টি বিড়ালের দেহে জলাতঙ্কের ভ্যাকসিন প্রয়োগ করে।এই ঘটনায় কালিয়াগঞ্জ শহরের মানুষ ভীষন ভাবে সাহায্য করে বলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আধিকারিক ডাঃ মানিক লাল সাহা জানান


